Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ধামইরহাটে অর্ধ শতাধিক গাছ চুরি করে বিক্রি

নিউজডেস্ক October 10, 2021

আলো ডেস্ক: (ধামইরহাট, নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে মহিলা ডিগ্রী কলেজের গাছ চুরির অভিযোগ উঠেছে খোদ ওই কলেজের শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সুধী মহল মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গাছ চুরির কথা স্বীকার করে অভিযুক্ত শিক্ষক বিষয়টি ধামা চাপা দিতেও মধ্যরাতে গোপন মিটিং ও বিভিন্ন মহলকে অনুরোধ করেছেন। ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রাতের বেলায় গাছ চোর প্রভাষককে গেটের চাবী দিয়ে সহযোগিতা করেছেন বলেও অবিযোগ রয়েছে।
জানা গেছে, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের চতুর্দিকে বাউন্ডারী ঘেরানো থাকায় লোক চক্ষুর আড়ালে মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক নাসির উদ্দিন কলেজ বাউন্ডারী সংলগ্ন আকাশমনি, নিম, বন কাঠালসহ বিভিন্ন গাছ চুরি করে কেটে স্থানীয় দুটি ছ’মিলে বিক্রয় করে। বিষয়টি কলেজের অন্যান্য শিক্ষক ও স্থানীয়দের মাঝে জানা-জানি হলে শোরগোল পড়ে পুরো উপজেলায়। ঘটনা প্রত্যক্ষ করতে ৯ অক্টোবর সকালে মহিলা ডিগ্রী কলেজে একদল সাংবাদিক গেলে সেখানে কাটাগাছের শেকড়ের অংশ দেখতে পাওয়া যায়, এবং ঘটনা ধামা চাপা দিতে মাটি দিয়ে গাছের গোড়াগুলি ঢেকে দেওয়ার চেষ্টা করেছে অভিযুক্ত শিক্ষক প্রভাষক নাসির উদ্দিন গং, নতুন করে রোপন করা হয়েছে আমের চারাও। সুকৌশলে গাছ চুরির এই ঘটনায় ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও সহকারী অধ্যাপক আবদুর রাজ্জাকও জড়িত বলে অভিযোগ রয়েছে, তবে অভিযুক্ত রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রাজ্জাক নিজেকে নির্দোষ দাবী করেন। কলেজের চাকুরীরত এমএলএসএস আবদুল ওয়াজেদ জানান, গত সপ্তাহে গাছের ডালপালা খড়ি হিসেবে ভ্যানযোগে অন্যত্র নাসির স্যার বিক্রয় করতে চাইলে আমি দরদাম করে ১ হাজার টাকায় ৩ ভ্যান ঘড়ি ক্রয় করেছি। ভাড়ায় চালানো স্থানীয় ‘ছ’ মিলের মালিক হারুনুর রশিদ বিদ্যুতের সাথে সাক্ষাতে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি প্রথমে জানিনা পরে শুনেছি, তবে ‘ছ’ মিলের মিস্ত্রি খালেক জানান, গত ৬ অক্টোবর ১৫টি আকাশমনি ও ৬টি নিম গাছের টুকরা নাসির প্রভাষককে এখানে গাছ বিক্রয় করে ২ হাজার ৯ শত টাকা দিয়েছি, আকাশমনি অন্য পাটির কাছে বিক্রয় হয়েছে, নিমগাছগুলি ছ মিলেই এখনও আছে।’ টিএন্ডটি মোড়স্থ অপর ‘ছ’ মিলে গাছের সন্ধান নিতে গেলে, ‘ছ’ মিলে কোন লোক পাওয়া যায়নি।
অভিযুক্ত প্রভাষক নাসির উদ্দিন চুরি করে গাছ কাটার অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমি ম্যানেজিং কমিটির ২/১ জন সদস্যের অনুমতি সাপেক্ষে কয়েকটি আকাশমনি ও নিম, বনকাঠালসহ ৮/১০টি গাছ বিক্রি করে টিএন্ডটি মোড়ে ৯৫০ টাকা, ১ হাজার টাকায় খড়ি ও ২ হাজার ৯শত টাকায় বিদুতের ছ মিলে গাছ বিক্রি করেছি, তবে আমি ইচ্ছে করে গাছ কাটিনি।’
ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আশরাফুল ইসলাম জানান, ‘ঘটনাটি আমি জানিনা ও আমি জড়িত এটি সত্য নয়, তবে শিক্ষকদের মুখে শুনেছি ৪০টি গাছ কাটা হয়েছে, কেউ কেউ আরও বেশিও বলেছে, আমি আজই জরুরী মিটিং দিয়ে সিদ্ধান্ত নেব।’
ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী ড. ফিজার আহমেদ জানান, ‘আমরা গভর্নিং বডির পক্ষ থেকে কলেজের অতি পুরোনো গাছগুলো কাটার অনুমতি চেয়ে সরকারি নির্দেশনার অপক্ষোয় রয়েছি, কিন্তু তার তার আগে এভাবে গাছ কেটে রাতের আঁধারে বিক্রি করা অত্যন্ত নিগৃহিত কাজ, আমরা অনতি বিলম্বে জরুরী সভা ডেকে দোষী শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Continue Reading

Previous: নাসিরনগরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
Next: গোয়ালন্দে নারীর গলাকাটা লাশ উদ্ধার

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.