আলো ডেস্ক: (দিঘলিয়া, খুলনা) : মা ইলিশ সংরক্ষণে ইলিশের উৎপাদন বেশী হবে। ইলিশ দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। এ লক্ষে প্রতি বছর ইলিশের প্রজনন সময়ে ইলিশ মাছ ধরা ও বাজারজাত করণ নিষিদ্ধ করা হয়। সরকারি এই সিদ্ধান্তকে বাস্তবায়নে মাঠ পর্যায়ে তৎপর রয়েছেন। এরই অংশ হিসেবে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২১ এ দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলন পৃথকভাবে গত ৫ দিনে ভৈরব, আতাই এবং মজুদখালী নদীতে ১৩ টি অভিযান চালিয়ে ৩৯ হাজার মিটার জাল অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছেন।
এ ছাড়া ৩ টি মোবাইল কোর্টের মাধ্যমে ৯ টি মামলা রুজু করেছেন। নগদ ১০ হাজার ৫’ শ টাকা জরিমানা আদায় করেছেন।
