Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি

দৌলতপুরে ১৬ টাকার ইউরিয়া বিক্রয় হচ্ছে ২১ টাকায়!

নিউজডেস্ক October 10, 2021

(দৌলতপুর, কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চলতি আমন মৌসুমে উপজেলায় সার সংকটের গুজব রটিয়ে বাজারে নৈরাজ্য তৈরি করেছে একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের নিকট থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ওই চক্রটি। এতে করে চরম বিপাকে পড়েছেন এই উপজেলার অন্তত চল্লিশ হাজার কৃষক।
এছাড়া কৃত্রিম সার সংকটের কারণে ফসলের ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। বিগত দুই-তিনদিন ধরে স্থানীয় বাজার গুলোতে ঘুরে দেখা যায় সার সংকটের অজুহাতে চাষীদের লুটছে ওই ব্যবসায়ী সিন্ডিকেট। অথচ উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের সেদিকে নজর দিতে দেখা যায়নি।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, প্রয়োজনীয় সার কিনতে গেলে ডিলার ও খুচরা বিক্রেতারা বলছেন সার নেই। তবে দাম বেশি দিতে চাইলেই কেবল মিলছে সার। কিছু কিছু ডিলারের দোকানে সারের মূল্যতালিকা টাঙানো থাকলেও বেশিরভাগ ডিলারের দোকানে সরকার নির্ধারিত সার বিক্রয় মূল্য তালিকা টাঙানো নেই। সরকারি মূল্য তালিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেশী দামে সার বিক্রয় করা হচ্ছে। প্রতিবস্তা ইউরিয়া সরকার নির্ধারিত দাম ৮০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০টাকা, ১১০০ টাকার টি,এস,পি ১২০০ থেকে ১২৫০টাকা, ৭৫০টাকার এম,ও,পি ৯০০টাকা ও ৮০০ টাকার ড্যাপ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকায়। দাম নেই বলে জানান তারা।
এদিকে উপজেলা বাজারের সার ব্যবসায়ী শহিদুল ইসলাম কাজী এর নিকট থেকে কৃষক আমিনুল ইউরিয়া সার কিনতে গেলে প্রতিকেজি সার ১৬ টাকার পরিবর্তে ১৮ টাকা দাবী করলে কৃষক আমিনুল তার কথার প্রতিবাদ করে এবং সরকার নির্ধারিত ১৬ টাকা দাম দিতে চাইলে সার না দিয়ে ১৮ টাকা না দিলে সার নাই বলে জানান। পরে বাধ্য হয়ে তিনি প্রতিকেজি সার ১৮ টাকা দাম দিয়ে কিনেন। তবে, রশিদ চাইলে তাকে দেওয়া হয়নি বলে জানান ঐ কৃষক। তিনি আরো জানান, সারের দাম বেড়ে যাওয়ায় আমনের ভরা মৌসুম ও পিয়াঁজ সহ বিভিন্ন সবজি আবাদে উৎপাদন খরচ বেড়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপ-সহকারি কৃষি কর্মকর্তা জানান, কতিপয় ডিলার-ব্যবসায়ী ও খুচরা সার বিক্রেতাদের সমন্বয়ে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। মূলত তারাই সারের কৃত্রিম সংকট তৈরি করে ইউরিয়া, টিএসসি, ডিএপিসহ সব ধরণের সারের দাম বাড়িয়ে দিয়েছেন। প্রতি বস্তা সারে ইচ্ছে মাফিক দামে কৃষকদের কাছে বিক্রি করছে। এভাবে প্রভাবশালী ওই সিন্ডিকেটটি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার মিশন নিয়ে মাঠে রয়েছেন বলে তারা অভিযোগ করেন।
বাজারে সার বেশি দামে বিক্রি হওয়ার বিষয়টা উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম কে জানালে তিনি বিষয়টি জানেন না বলে জানান। সার মনিটরিং টিমের নিকট থেকে নিয়মিত তথ্য নেন কিনা এমন প্রশ্নের জবাবে ফোনে কথা না বলে তার অফিসে দেখা করতে বলেন।।
তবে, এসব অভিযোগ অস্বীকার করে ডিলার ও সার ব্যবসায়ীরা বলেন, বাপার গোডাউন থেকে চাহিদার তুলনায় সার সরবরাহ করা হচ্ছে না। তাই সারের এই সংকট তৈরি হয়েছে। এ ক্ষেত্রে তাদের কোনো হাত নেই। এ ছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে কোনো বাড়তি টাকায় সার বিক্রি করা হচ্ছে না বলেও দাবি করেন তারা।
তাছাড়া উপজেলার ১৪ ইউনিয়নে ১৪ জন বিসিআইসির ডিলার থাকলেও হোগলবাড়িয়া, মথুরাপুর, আদাবাড়িয়া, ফিলিপনগর ছাড়া কোন ইউনিয়নে ডিলারদের কোন অস্তিত্ব খঁজে পাওয়া যায়নি।
একাধিক সুত্র জানিয়েছে, এসকল ডিলারগণ দৌলতপুর উপজেলার বাইরে কুষ্টিয়া, কুমারখালী ও রাজবাড়িতে অবস্থান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল জাব্বার এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি সবেমাত্র এই উপজেলায় যোগদান করেছি। বিষয়টি আমার নজরে এসেছে। খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Continue Reading

Previous: দেড় বছর ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান অকেজো চারঘাটের ডিজিটাল শিক্ষাসামগ্রী
Next: ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি মৃত্যু

Related Stories

পেঁয়াজের বাজারে ধস, ন্যায্যমূল্যের দাবি কৃষকের
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পেঁয়াজের বাজারে ধস, ন্যায্যমূল্যের দাবি কৃষকের

March 12, 2026
স্রোতের বিপরীতে বাংলাদেশ বিমান বাহিনীর ,এক গ্রুপ ক্যাপ্টেন এর স্বপ্ন – এক অনন্য ফুলের বাগান—ডিমার্স গার্ডেন
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্রোতের বিপরীতে বাংলাদেশ বিমান বাহিনীর ,এক গ্রুপ ক্যাপ্টেন এর স্বপ্ন – এক অনন্য ফুলের বাগান—ডিমার্স গার্ডেন

February 19, 2026
আলুতে লোকসান-তবুও মাঠজুড়ে কৃষকের স্বপ্ন
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আলুতে লোকসান-তবুও মাঠজুড়ে কৃষকের স্বপ্ন

January 15, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.