(ক্ষেতলাল, জয়পুর হাট) : জয়পুরহাটের ক্ষেতলালে সাবমার্সিবল ওয়াটার পাম্প দিয়ে পুকুর সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল ইসলাম (৪০) নামের এক মৎস্য চাষীর মৃত্যু হয়েছে। নিহত খায়রুল ইসলাম ক্ষেতলাল পৌর এলাকার বটতলী নামা পাড়া গ্রামের মৃত আকবর আলী সরদারের ছেলে।
জানাগেছে, শনিবার সকালে খায়রুল ইসলামের বাড়ী সংলগ্ন একটি পুকুর সেচ দেওয়ার জন্য নিজবাড়ী থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে সাবমার্সিবল ওয়াটার পাম্প বসিয়ে পুকুর সেচ দিচ্ছল। একসময় অসাবধানতা বসত বিদ্যুতের তারের সাথে জরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাতরাতে থাকে। এমন অবস্থা দেখে পুকুর পারের লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মন্ডল।
