আলো সা রা দে শ ডেস্ক: সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় স্ত্রী (৩০) হত্যার অভিযোগে আবদুল হামিদ মিল্টন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুরে তাকে আটক করে র্যাব। মিল্টনের বাড়ি সুনামগঞ্জের সুরমা ইউনিয়নে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৫ দিন আগে মিল্টন ও তার স্ত্রীর ঝগড়া হয়।
এরপর মঈনপুর থেকে পশ্চিম তেঘরিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে বসবাস করতে থাকেন ওই নারী। খবর পেয়ে গতকাল রোববার দুপুরে সেখানে আসেন মিল্টন। এরপর দুই জনের বাগবিত-া হয়। একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে মাথায় আঘাত করলে ওই নারী চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা এসে দরজা খুলতে বলেন।
এরপর দরজা খুলে দৌড়ে পালিয়ে যান মিল্টন। পরে বাসার মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়। পুলিশ এসে ওই নারীকে উদ্বার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় মেয়ে বলেন, ‘আমি পাশের ঘরে টিভি দেখছিলাম। হঠাৎ বাবা এসে ঘরের দরজা লাগিয়ে মায়ের সঙ্গে কথা বলতে থাকে।
পরে মায়ের চিৎকার শুনে পাশের ঘরের খালাসহ আমরা সবাই দৌড়ে যাই। পরে বাবাকে দরজা খোলার জন্য অনুরোধ করি। বাবা দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় মা মাটিতে পড়েছিল।’ বাসার মালিক আরিফুর রহমান বলেন, ‘১৫ দিন আগে বাসা ভাড়া নেন ওই নারী। তিনি জানান, ওঁর মেয়ে ও স্বামীকে নিয়ে থাকবেন।
সেই অনুযায়ী আমরা তাদের বাসা ভাড়া দিই। গতকাল রোববার হঠাৎ তার প্রথম স্বামী এসে দা দিয়ে আঘাত করে চলে যায়। পরে পুলিশকে বিষয়টি জানাই।’ সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়নাল আবেদীন বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকা- ঘটেছে। ঘাতককে আটক করেছে সুনামগঞ্জ র্যাব।
