Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম অটোমেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিউজডেস্ক March 7, 2022

রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম অটোমেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬মার্চ) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা ভূমি সংস্কার বোর্ড ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।

কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) ডোমেইন বিশেষজ্ঞ মো. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্যে রাখেন জেলা প্রশাসক আব্দুল জলিল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাফ্ফর আহমেদ, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ,এন,এম মঈনুল ইসলাম।

প্রধান আলোচকের বক্তব্যে ভূমি সচিব বলেন, ভুমি সেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। রেকর্ডরুম অটোমেশনের ফলে খুব সহজেই জমির পর্চা পাচ্ছে জনগণ। ভূমি সেবা অটোমেশনের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের পুরস্কার অর্জন করেছে ভূমি মন্ত্রণালয়। জমির মিউটেশন শতভাগ অনলাইনে করার প্রক্রিয়া চলমান। এক লাখ ৪০ হাজার মৌজাশীট ডিজিটালাইজেশন করা হচ্ছে। তিন ধরণের স্যাটেলাইট ইমেজ সংগ্রহের মাধ্যমে ডিজিটাল ল্যান্ড সার্ভে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ২০২৪ সালের মধ্যে সকল ভূমি সেবা অটোমেশনের আওতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হেল্পলাইনে কল করলেই ডাকযোগে পৌঁছে যাচ্ছে ভূমি সেবা উল্লেখ করে ভূমি সচিব মোস্তাফিজুর রহমান বলেন, নাগরিক সেবা সহজীকরণে ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম অটোমেশন করা হচ্ছে। ইতিমধ্যে কল সেন্টার সেবা চালু হয়েছে। ১৬১২২ নম্বরে ফোন করেই জমির মালিক খতিয়ান ও ম্যাপের আবেদন করে খতিয়ান, নামজারি ফি ও ভূমি উন্নয়ন কর অনলাইনে দিতে পারছেন। সেবা গ্রহীতার ঠিকানায় ডাকযোগে পৌঁছে যাচ্ছে ভূমি সেবা। এ কার্যক্রমের ফলে মোবাইল ফোনে আর্থিক সেবা চালুর মাধ্যমে সরকারি কোষাগারে তাৎক্ষণিক ফি জমা দেয়া এবং ভূমি অফিসে না গিয়েই অনলাইনে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

স্বল্প সময়ের মধ্যে ১৬১২২ নম্বরে ফোন করেই জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নামজারির আবেদন করতে পারবেন। প্রস্তুুতি চলছে ডিজিটাল সার্ভের। এটি হয়ে গেলে আর ভূমি জরিপের প্রয়োজন হবে না। ভূমি হাত বদলে স্বয়ংক্রিয়ভাবে খতিয়ান ও ম্যাপ প্রস্তুুত হয়ে যাবে। ফলে যুগ যুগ ধরে হয়রানি থেকে দেশের মানুষ রক্ষা পাবে। এসব সেবা চালুর ফলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর ক্ষমতার অপব্যবহারের সুযোগ কমবে উল্লেখ করে তিনি বলেন, ই-পর্চা, ই-রেজিস্ট্রেশন, এলডি ট্যাক্স সিস্টেম, ভার্চ্যুয়াল শুনানি ও ডিজিটাল ব্যবস্থার সাথে সমন্বয় করা হবে।

অবৈধ দখল রোধে আইন করা হচ্ছে উল্লেখ করে ভূমি সচিব মোস্তাফিজুর রহমান আরো বলেন, ভূমির প্রকৃত মালিকের স্বত্ত্ব ও অধিকার নিশ্চিতের পাশাপাশি অবৈধ দখল রোধে আইন করা হচ্ছে। এতে অন্যের জমির মালিক হতে জাল দলিল তৈরির পাশাপাশি মালিকানার চেয়ে বেশি দলিল করা, অতিরিক্ত জমি লিখে নেয়া, আগে বিক্রি বা হস্তান্তরের পরও গোপনে বিক্রি করা, বায়না করা জমি পুনরায় বিক্রি করতে চুক্তিবদ্ধ হওয়া কিংবা ভুল বুঝিয়ে দানপত্র তৈরিসহ উত্তরাধিকারীকে ঠকিয়ে নিজের অংশের চেয়ে বেশি জমি নিজের নামে দলিল করে নেয়ার মতো অপরাধগুলো বন্ধ হবে।

এসময় কর্মশালায় অনলাইন হোল্ডিং এন্ট্রি, ই-নামজারি, ডিজিটাল রেকর্ড রুম অগ্রগতি ও বাস্তবায়ন বিষয়ক মুক্ত আলোচনায় রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক সহ বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ই-নামজারি শতভাগ অটোমেশন ও উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যারে চলমান ডাটা এট্রি কার্যক্রম সম্পন্নণের প্রতিবন্ধকতা সমূহ চিহ্নিতকরন এবং উত্তারনের উপায়ের কর্মশালায় আলোচনা করা হয়েছে।

Continue Reading

Previous: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ায় রাবি ছাত্রদলের বিক্ষোভ
Next: পবা উপজেলা সমবায় অফিসারকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.