Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না: মোশাররফ

নিউজডেস্ক October 10, 2021

আলো ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন, এ সরকারের অধীনে জনগণ ও বিএনপি কোনো নির্বাচনে যাবে না। কোনো নির্বাচন করতেও দেওয়া হবে না। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে দুপুর ১২টায় জাতীয় পার্টির (কাজী জাফর) যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক মহসীন সরকারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, অনেকেই বললেন, যে নির্বাচন কমিশন গঠন হবে, সব দলকেই এ কমিশনকে সহযোগিতা করতে হবে। কিন্তু এ নির্বাচন তো দলীয় কমিশন। সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা এ নির্বাচন কমিশনের নেই। এ কমিশন শেখ হাসিনার বাইরে এক পা নড়াচড়া করতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ক্ষমতায় থাকার জন্য এ সরকার প্রথমেই গণতন্ত্রকে ধ্বংস করেছে। এরপর সৃষ্টি করেছে অর্থনৈতিক বৈষম্য। আওয়ামী লীগের কিছু ব্যক্তিই শুধু ধনী হচ্ছে। গরিবরা অতি গরিবে পরিণত হয়েছে। মধ্যবিত্তরা নিম্নবিত্তে পরিণত হচ্ছে। নিম্ন মধ্যবিত্তরা গরিবে পরিণত হয়েছে। সরকারি পরিসংখ্যানেও সেটা উঠে এসেছে। আগে কতজন কোটিপতি ছিল, এখন কোটিপতি কত জন? তিনি বলেন, আমরা ভারতকে ট্রানজিট দেই। ভোটারবিহীন প্রধানমন্ত্রী নিজেই দাবি করেছেন বাংলাদেশ ভারতকে যা দিয়েছে, তারা সেটার প্রতিদান দিতে পারবে না। তারা আমাদের পানি দিচ্ছে না কিন্তু ফেনী নদির পানি আমরা ঠিকই দিচ্ছি। সীমান্তে লাশ ঝুলছে, একটা স্বাধীন দেশে এটা কাম্য নয়। রাষ্ট্রের সব সেক্টর দলীয়করণ করা হচ্ছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য যে মূলস্তম্ভ থাকে, আওয়ামী লীগ সরকার সব স্তম্ভকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। বিচার বিভাগ স্বাধীন থাকার কথা ছিল। তিনি বলেন, মানুষ বিচার পাওয়ার জন্য শেষধাপ হাইকোর্ট, সুপ্রিমকোর্টে যায়, অথচ এখানেও চরম দলীয়করণ করেছে আওয়ামী লীগ। প্রধান বিচারপতি এস কে সিনহা শুধুমাত্র কিছু বক্তব্য দেওয়ার কারণে তাকে দেশ থেকে অপমানিত করে বের করে দেওয়া হয়েছে। উচ্চ আদালতের যদি এ অবস্থা হয়, নিম্ন আদালতের তাহলে কী অবস্থা হতে পারে।

Continue Reading

Previous: অতিরিক্ত সচিব পরিচয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ
Next: ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ৫০ ভাগ মানুষ ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.