Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীর বাগমারায় স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী খুন, ঢাকা থেকে স্ত্রী গ্রেফতার

নিউজডেস্ক October 10, 2021

খোরশেদ আলম, বাগমারা
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের কোয়ালী পাড়ায় স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রীর হাতে স্বামী খুন হয়। এ ঘটনার তিন মাস দশদিন পর অভিযুক্ত স্ত্রীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত চাম্পা বিবি (৩২) পার্শবর্তী গোবিন্দ পাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের মো: কাশেম আলীর মেয়ে। নিহত ব্যাক্তির নাম মো: হোসেন আলী (৩৫)। সে কোয়ালী পাড়া গ্রামের মৃত: ছলিম উদ্দীনের ৩য় ছেলে।
পুলিশ তদন্ত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত চম্পা বিবিকে গত প্রায় ১৮ বছর আগে নিহত হোসেন আলী বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। বিবাহের পর থেকেই চম্পা বিবি প্রতিবেশি ৩/৪ জন পুরুষের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। কিন্তু দূর্বল ও অসহায় হোসেন আলী সংসার ভেঙ্গে যাবার ভয়ে তাকে শাসন করলেও তালাক দেননি।
বিগত দিনের ন্যায় ঘটনার দিন ২৯ জুন হোসেন আলী তার বাড়ির পার্শে কোয়ালীপাড়া বাজারে সন্ধায় চা খেয়ে রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ৮ টার দিকে তার স্ত্রী চম্পা বিবি ঘরের ভিতরে গিয়ে দেখে যে তার স্বামী নড়াচড়া করছে না। এর পর তার প্রতিবেশীদের ডেকে আনেন। তারা এসে দেখে হোসেন আলী মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শনে গেলে পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে চম্পাবিবি। তার অসংলগ্ন কথা বার্তায় সন্ধেহ হলে চাম্পা বিবিকে থানায় নিয়ে যায় পুলিশ, এবং ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানোর নির্দেশ দেয়।
অবশেষে ঐ দিন বেলা তিনটার দিকে চম্পা বিবিকে মৃত হোসেন আলীর বড় ভাই কাশেম আলী ও হাসান আলীর জিম্মায় ছেড়ে দেয়। এ দিকে ঘটনার প্রায় দুই মাস পর ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে এসে পৌছালে, পুলিশ অভিযুক্ত চম্পা বিবিকে খুজতে থাকে, টের পেয়ে চম্পা বিবি এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ দিকে নিহত হোসেন আলীর বড় ভাই হাসান আলী বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর ২১ বাগমারা থানায় চম্পা বিবিকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার সুত্র ধরে আজ শনিবার ঢাকার শফিপুর এলাকার এক ভাড়াবাড়ি থেকে সকাল ৮ টার দিকে চম্পা বিবিকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে কথা হলে মামলার তদন্ত কর্মকর্তা এস,আই আব্দুল মজিদ বলেন, ময়না তদন্তের রিপোর্ট এবং অভিযোগ পাওয়ার পর আমি এই মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিকে জিজ্ঞাসাবাদ করে অন্য কেউ যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বাগমারা থানার ভার প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন অপরাধী চক্র যত বড় কিংবা শক্তিশালী হোক না কেন কেউ ছাড় পাবেনা। আগামিকাল রবিবার চম্পা বিবিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Continue Reading

Previous: প্রধানমন্ত্রীর কোনো ব্যর্থতা নেই: সমাজকল্যাণমন্ত্রী
Next: বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগরীতে গ্রেফতার ২২ জন ও মাদকদ্রব্য উদ্ধার

Related Stories

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

219728
Users Today : 124
This Month : 167243
This Year : 191164
Total Users : 219728
Views Today : 779
Total views : 787092

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.