Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের চূড়ান্ত দলে নেই শাপুর

নিউজডেস্ক October 10, 2021

এফএনএস স্পোর্টস: দেশের হয়ে মাঠে নামা হয় না দেড় বছর পেরিয়ে গেছে। তবুও আরেকটি বৈশ্বিক মঞ্চে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিলেন শাপুর জাদরান। কিন্তু শেষ মুহূর্তে ভেঙে গেছে তার সেই স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দলে অভিজ্ঞ এই পেসারকে রাখেনি আফগানরা। আইসিসির নিয়মে রোববার পর্যন্ত আগের দলে পরিবর্তন আনার সুযোগ আছে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর। এ দিনই নিজেদের ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গত মাসের শুরুতে প্রথম দফায় ১৮ সদস্যের দল দিয়েছিল আফগানিস্তান। ২০২০ সালের মার্চে আফগানিস্তানের হয়ে সবশেষ খেলা শাপুর সেই দলে পেয়েছিলেন সুযোগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে খেলা ডানহাতি পেসারকে এবার বাদ দিয়েই চূড়ান্ত দল সাজিয়েছে এসিবি। দেশের হয়ে ৩৬ টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট আছে শাপুরের। শাপুরের সঙ্গে আগের দল থেকে বাদ পড়েছেন কাইস আহমেদও। শরাফউদ্দিন আশরাফ, দৌলত জাদরান মূল দলে না থাকলেও আছেন সফরসঙ্গী হিসেবে। রিজার্ভ থেকে মূল দলে জায়গা করে নিয়েছেন ফরিদ আহমাদ মালিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার, ওভারপ্রতি দিয়েছেন আটের একটু বেশি রান। অবশ্য আফগানিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়াই একসময় পড়েছিল শঙ্কার মুখে। তালেবানরা দেশটির শাসন ক্ষমতা দখল করার পর কেড়ে নেয় মেয়েদের ক্রিকেট খেলার অধিকার। এর কড়া সমালোচনা করে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তে পরিবর্তন না এলে নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে না বলে তারা স্পষ্ট জানিয়ে দেয়। অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক টিম পেইন আরও বড় দাবি জানান। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইস জানালেন, আফগানদের বিশ্বকাপে খেলা নিয়ে কোনো সংশয় নেই। “তারা (আফগানিস্তান) আইসিসির পূর্ণ সদস্য। দলটি এখন বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে এবং সুপার টুয়েলভ পর্বে খেলবে। অংশগ্রহণের ক্ষেত্রে, এটা স্বাভাবিকভাবেই এগিয়ে চলছে।” “যখন অগাস্ট মাসে আফগানিস্তানে শাসনের পরিবর্তন ঘটেছিল, তখন আমরা তাদের ক্রিকেট বোর্ড-এসিবি সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছি। আমাদের প্রাথমিক কাজ হলো সদস্য বোর্ডের মাধ্যমে সেই দেশে ক্রিকেটের উন্নয়নে সহায়তা করা।” টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি জায়গা করে নেওয়া আফগানিস্তান আছে দ্বিতীয় গ্রুপে।
আফগানিস্তান দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, গুলবদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, করিম জানান, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমাদ মালিক, নাভিন উল হক।
সফরসঙ্গী অতিরিক্ত: শরাফউদ্দিন আশরাফ, সামিউল্লাহ শিনওয়ারি, দৌলত জাদরান, ফজল হক ফারুকি।

Continue Reading

Previous: সমালোচনা এড়িয়ে চাপমুক্ত থাকতে চান কুমান
Next: অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রুবেল

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

542779
Users Today : 2335
This Month : 122150
This Year : 514215
Total Users : 542779
Views Today : 10112
Total views : 1926725

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.