Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

ভারতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যা, মন্ত্রীপুত্র গ্রেপ্তার

নিউজডেস্ক October 10, 2021

এফএনএস বিদেশ: ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার অভিযোগে ঘটনার পাঁচ দিন পর কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র মনুকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করার পর আশিসকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আশিসের বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় ও তদন্তে অসহযোগিতা করায় উত্তর প্রদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গত রোববার লখিমপুর খেরিতে ভারতের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভ চলাকালে মিছিলে ঢুকে পড়া মন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চার কৃষকের। মুহূর্তেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদকারীরা, চলে গণপিটুনিও। সেই সহিংসতার মধ্যে পড়ে নিহত হন আরও ৪ জন। কৃষকরা বলছেন, গাড়িটি চালাচ্ছিলেন প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। তবে গাড়িচাপার ঘটনার সময় ছেলে আশিস ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন অজয় মিশ্র। যে গাড়িটি বিক্ষোভকারীদের চাপা দিয়েছে সেটি তাদেরই মালিকানাধীন বলে স্বীকার করলেও ঘটনার সময় ছেলে আশিস গাড়িতে ছিলেন না বলে দাবি করেছিলেন অজয়। কিন্তু অজয় অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিও দেখে গাড়িচাপার ঘটনায় তার ছেলেরই জড়িত থাকার আলামত মিলছে। গাড়িচাপায় কৃষক হত্যার ঘটনা নিয়ে এরপর সরগরম হয়ে ওঠে ভারতের রাজনীতি। নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনার দিন রাতেই লখিমপুর খেরিতে রওনা দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু পুলিশ তাকে আটকে দেয়। ৩০ ঘণ্টা আটক রাখার পর প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করা হয়। আটকানো হয় আরেক বিরোধীদলীয় নেতা অখিলেশ যাদবকেও। তা নিয়ে শুরু হয় তোলপাড়। নানা প্রতিকূলতা পেরিয়ে বুধবার নিহত কৃষকদের পরিবারের সদস্যদের সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা দেখা করেন। কংগ্রেসের এই প্রতিনিধিদলে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছাড়াও ছিলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এবং দীপেন্দর সিং হুডা। কংগ্রেস থেকে শুরু করে স্থানীয় মানুষ, বিরোধী দলগুলোর সবাই আশিসকে গ্রেপ্তার করে দ্রুত শাস্তি দেওয়ার দাবি করেন। চাপে পড়ে উত্তর প্রদেশের বিজেপি দলীয় যোগী আদিত্যনাথ সরকার তদন্ত কমিটি গড়ে তদন্ত শুরু করে। তারপরই সমন পাঠানো হয় আশিসকে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় লখিমপুর খেরির রিজার্ভ পুলিশ লাইনের কাছে ক্রাইম ব্রাঞ্চ অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল আশিসের। কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি সেখানে যাননি। পরে শনিবার তিনি সেখানে হাজির হন। সকাল থেকে জেরা শুরুর পর তা রাত পর্যন্ত চলে। গত রোববার ঘটনার সময় তিনি কোথায় ছিলেন তা নিয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি আশিস। তার বক্তব্যে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় ও তদন্তে অসহযোগিতা করায় পরে তাকে গ্রেপ্তার করা হয়। আশিসের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে অবিলম্বে তাকে গ্রেপ্তারের কথা থাকলেও বাবার কারণে তিনি বিশেষ সুবিধা পাচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

Continue Reading

Previous: পাকিস্তানের পরমাণু বোমার জনক কাদির খান আর নেই
Next: চীনের চাপে নত হবো না: তাইওয়ানের প্রেসিডেন্ট

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

544474
Users Today : 4030
This Month : 123845
This Year : 515910
Total Users : 544474
Views Today : 19081
Total views : 1935694

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.