রা জ শা হী র আ লোঃ – সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁর মান্দায় উপজেলা পরিষদ ও নারী ফোরামের উদ্যোগে মহিলা, প্রতিবন্ধী ও স্কুল শিক্ষার্থীদের মাঝে। হুইল চেয়ার, সেলাই মেশিন ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বিজয় কুমার রায়, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা ও সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৪২টি হুইলচেয়ার, মহিলাদের মধ্যে ৫০টি সেলাই মেশিন ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ১০০ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
