Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে অর্ধেকে নেমেছে লেবু-শসা-কলা ও বেগুনের দাম

নিউজডেস্ক April 12, 2022

রা জ শা হী র আ লোঃ – আবু হেনা মোস্তফা জামান
প্রথম রমজানের আগের দিন থেকেই চড়া ছিল রাজশাহীর কাঁচাবাজারে শাক-সবজি সহ ইফতারে ব্যবহৃত লেবু, কলা,শসা বেগুনের দাম। তবে ইফতাওে ব্যবহৃত এসব নিত্য প্রয়োজনীয় কাঁচা পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে নেমেছে অর্ধেকে।

সোমবার (১১ এপ্রিল) সকালের দিক এসব কাঁচা পণ্যের দাম সামান্য বেশি থাকলেও দুপুরের পর থেকে অর্ধেকে নেমে আসে লেবু, কলা, শসা ও বেগুনের দাম। এতে অনেকটায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

রাজশাহী নগরীর সাহেব বাজার মাষ্টারপাড়া, শিরোইল কাঁচা বাজার, শালবাগান ও লক্ষীপুর এলাকা ঘুরে দেখা গেছে, শরবত তৈরির কাজে ব্যবহৃত ৩৫ থেকে ৪০ টাকা হালি লেবু দাম কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়। রোজার একদিন আগেও যে বেগুনের দাম ছিল ৮০ টাকা তা আজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। আবার যে সপ্রি কলা মাস খানেক আগেও ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে আজ তা মিলছে মাত্র ২০ টাকায়।

অন্যদিকে, রোজার শুরুর দিকে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছিল শসা। সেই শসার সপ্তাহের ব্যবধানে কমে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছিল আজ তা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ টাকায়। ৬০ থেকে ৭০ টাকা কেজির পেয়ারা বর্তমানে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়।

নগরীর সাহেব বাজার থেকে বাজার করে ফিরছিলেন শিরোইল মাষ্টারপাড়ার বাসিন্দা মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি জানান, ‘রোজার শুরুতে ইফতারে ব্যবহৃত জিনিসপত্রের দামে ছিল আগুনের উত্তাপ। কেনার মতো ছিল না। ব্যবসায়ীরা যে যার ইচ্ছে মতো দামে শসা, কলা, লেবু ও বেগুনের দাম বাড়িয়ে বেঁচছিলেন। তবে সপ্তাহের ব্যবধানে এসব জিনিসের দাম অনেকটায় আয়ত্ত্বের মধ্যে এসেছে।

এদিকে নগরীর পাইকারি কাঁচা বাজারের মোকাম খ্যাত খড়খড়ি বাইপাস এলাকায় লেবু, কলা, শসা, বেগুন ও পেয়ার মিলছে আরও সস্তায়। আড়তে কিংবা চাষীরা ১০০টি লেবু বিক্রি করছেন ১৩০ থেকে ১৫০ টাকায়। বেগুন কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকায়। পেয়ারা মিলছে ২৫ থেকে ২৮ টাকা কেজি এবং কলা বিক্রি হচ্ছে হালি প্রতি ১৫ থেকে ১৮ টাকায়। তবে সেখান থেকে হাত বদলের পরপরই শহরে এসে বাড়ছে দাম।

রাজশাহী জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. হাসান আল মারুফ বলেন, আমরা প্রতিনিয়তই রাজশাহীর বাজার মনিটরিং করছি। যেনো কোনোভাবেই কোনো সিন্ডিকেট বাজার অস্থিতিশীল না করতে পারে। প্রতিটি দোকানেই মূল্য তালিকা টাঙ্গাতে বলা হয়েছে। তবে কাঁচাবাজারের ক্ষেত্রে মূল্য তালিকা প্রযোজ্য নয়। তারপরও আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি যাতে বাজার মূল্যের চাইতে কেউ যেনো অতিরিক্ত কাঁচা শাক-সবজির দাম বেশি না নিয়ে ক্রেতাকে হয়রানি করে।

ইফতারে ব্যবহৃত শসা, কলা, লেবু ও বেগুনের দাম কমার প্রসঙ্গে তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুসারে আমরা কঠোরভাবে বাজার পরিদর্শন করছি। যার কারণে গত এক সপ্তাহের ব্যবধানে এসব (শসা, কলা, লেবু ও বেগুন) কাঁচা পণ্যের মূল্য অনেকটা কমেছে। এ ধরনের পর্যবেক্ষণ ঈদের আগ পর্যন্ত চলতেই থাকবে। তবে ক্রেতাদের অনুরোধ থাকবে, কেউ কোথাও অন্যায়ভাবে বেশি দাম চাইলে আমাদের জানাবেন। আমরা তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

Continue Reading

Previous: নওগাঁয় হুইলচেয়ার, সেলাই মেশিন ও স্কুলব্যাগ বিতরণ
Next: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.