Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সংস্কারের এক মাস পর সেতুর সংযোগ সড়কে ধস

নিউজডেস্ক October 11, 2021

আলো ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সংস্কারের এক মাস পর আবারো ধসে যাচ্ছে সদরপুর সেতুর সংযোগ সড়কের একাংশ। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা পরিবহন চালক, যাত্রী ও স্থানীয়দের। একই সঙ্গে সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানান তারা। গতকাল রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদরপুর এলাকায় মহাসিংহের শাখা নদী নাইন্দার ওপর নির্মিত সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের মাটি সরে গেছে। পিচ ঢালাইয়ের একাংশ দেবে গেছে। সে জায়গায় লাল গাছের ডাল দিয়ে রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেট যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ সদরপুর সেতুটি। সেতুর পশ্চিমপাশের সংযোগ সড়কের দক্ষিণে একাধিকবার দেবে গিয়েছিল। গত এক মাস আগে সংস্কার করা হয়। কিন্তু আবারো সেতুর সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বার বার সদরপুর সেতুটির পশ্চিমপাশের দক্ষিণ দিকটা ধসে পড়ছে। এ অংশটুকু স্থায়ী মেরামতের দাবি জানান স্থানীয়রা। সদরপুর গ্রামের বাসিন্দা তাজ উদ্দিন বলেন, সদরপুর সেতুর পশ্চিমপাশের সংযোগ সড়ক বারবার ধসে পড়ছে। এর আগেও ধসে পড়ায় সংস্কার হয়েছিল, কিন্তু আবারো ভাঙছে। একই গ্রামের শামীম আহমদ বলেন, গত একমাস আগে সংযোগ সড়কের মেরামত করা হয়েছে। আবারো সড়কের দক্ষিণ দিকটা দেবে গেছে। সরে গেছে মাটি। ঠিকাদাররা নিজেদের খুশিমতো কাজ করে যাচ্ছে আর কর্তৃপক্ষ সেই কাজ তদারকি করেন না। সিলেট থেকে গাড়ি নিয়ে আসা লেগুনা চালক জুসেফ মিয়া বলেন, যে কোনো সময় ওই সেতুর সংযোগ সড়কের একপাশ ভেঙে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষকে অনুরোধ জানাই দুর্ঘটনার আগেই যেন সড়ক মেরামত করা হয়। শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের এই ব্রিজের অ্যাপ্রোচটি অতি গুরুত্বপূর্ণ। অ্যাপ্রোচটি ধসে যাওয়ায় সড়ক ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, সদরপুর সেতুর ত্রুটিপূর্ণ অংশে কাজ চলমান আছে। ঠিকাদারের লোকজন এখন সেতুটির নিচের অংশে কাজ করেছে। তবে যে অংশ দেবে গেছে সেই অংশ আবারো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

Continue Reading

Previous: প্রস্তুত থাকুন, ডাক এলে নেমে পড়তে হবে: শামসুজ্জামান দুদু
Next: ‘রোহিঙ্গা ক্যাম্পে দেশি সাংবাদিকদের প্রবেশে বাধা নেই’

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.