Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

কমছে কৃষিজমির পরিমাণ আশীর্বাদ হতে পারে উচ্চফলনশীল জাত

নিউজডেস্ক April 23, 2022

স ম্পা দ কী য়ঃ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বসতি ও অন্যান্য প্রয়োজন মেটাতে গিয়ে ক্রমেই কমছে খাদ্যশস্য উৎপাদনের উপযোগী কৃষিজমির পরিমাণ। এ অবস্থায় আমাদের জনসংখ্যার খাদ্যচাহিদা মেটাতে হলে প্রয়োজন আধুনিক কৃষিপদ্ধতি, অধিক ফলনশীল শস্যের জাত এবং নিবিড় চাষাবাদ ব্যবস্থা। বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা এ ক্ষেত্রে যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়ে চলেছেন। তাঁদের উদ্ভাবিত ধান ও অন্যান্য ফসলের উচ্চফলনশীল জাত উদ্ভাবনের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

নিজেদের প্রয়োজন মিটিয়ে কিছু পরিমাণে রপ্তানিও করা যাচ্ছে। ধান উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে এখন তৃতীয় অবস্থানে রয়েছে। একই ধারাবাহিকতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা ধানের একটি নতুন জাত উদ্ভাবন করেছেন। মুজিব শতবর্ষ উপলক্ষে তাঁরা ধানটির নাম দিয়েছেন ‘বঙ্গবন্ধু ধান-১০০’। মাঠ পর্যায়েও এই ধানের সাফল্য অনেক বেশি দেখা গেছে। আশা করা হচ্ছে, বাংলাদেশে চালের জোগান নিশ্চিত করতে ধানটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। ব্রির গবেষকদের মতে, বঙ্গবন্ধু ধান-১০০ উচ্চ জিংকসমৃদ্ধ একটি ধান। এতে জিংকের পরিমাণ রয়েছে প্রতি কেজিতে ২৫.৭ মিলিগ্রাম, যা মানবশরীরে জিংকের অভাব পূরণে ব্যাপক ভ‚মিকা রাখবে। এ ছাড়া এই চালে অ্যামাইলোজ রয়েছে ২৬.৮ শতাংশ এবং প্রোটিন রয়েছে ৭.৮ শতাংশ।

এই ধানের চাল মাঝারি চিকন ও সাদা। দেখতে অনেকটা নাজিরশাইল বা জিরা ধানের দানার মতো। চালের গুণগত মান অত্যন্ত ভালো এবং ভাত ঝরঝরে। উৎপাদনশীলতাও অনেক বেশি, হেক্টরপ্রতি ৭.৮ টনের মতো। অন্যান্য ধান উৎপাদনে যেখানে সব মিলিয়ে ১৬০ দিনের মতো সময় লাগে, সেখানে বঙ্গবন্ধু ধান উৎপাদিত হবে ১৪৫ থেকে ১৪৮ দিনের মধ্যে। ফলে বন্যাপ্রবণ এলাকায় এই ধান চাষের উপযোগিতা অনেক বেশি থাকবে। ধানটির রোগ বা বালাই প্রতিরোধক্ষমতাও বেশি।

বিভিন্ন জেলায় যেসব কৃষক এরইমধ্যে এই ধান চাষ করেছেন, তাঁরাও সন্তুষ্ট। জানা যায় বাগেরহাটের গ্রামের এক কৃষক ৮০ শতক জমিতে বঙ্গবন্ধু ধান-১০০ চাষ করে ৫০ মণ ধান পেয়েছেন এবং খরচ হয়েছে মাত্র ১০ হাজার টাকা। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী চাষাবাদ ব্যাহত হচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, নিকট-ভবিষ্যতে বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের অনেক ক্ষতিকর প্রভাব পড়বে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের দক্ষিণাঞ্চলে বা উপক‚লীয় অঞ্চলে নোনা পানির অনুপ্রবেশ ক্রমেই বাড়বে।

বিস্তীর্ণ অঞ্চল নোনা পানিতে তলিয়ে যাবে। উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বড় অংশে খরা প্রকট রূপ ধারণ করতে পারে। সেই সঙ্গে ফসলের রোগবালাইও অনেক বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের এখন থেকেই সচেষ্ট হতে হবে। বন্যা ও খরাসহিষ্ণু এবং রোগবালাই প্রতিরোধী আরো উচ্চফলনশীল জাত উদ্ভাবন করতে হবে। সেই লক্ষ্যে ব্রির বিজ্ঞানীদের এই উদ্ভাবন অত্যন্ত প্রশংসনীয়।

আমরা আশা করি, দেশের বিজ্ঞানীরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং সরকার তাঁদের সর্বতোভাবে সহযোগিতা দিয়ে যাবে। যেভাবে কৃষি জমির পরিমাণ কমছে তাতে উচ্চফলনশীল ফসলের জাত আশীর্বাদ হতে পারে।

Continue Reading

Previous: ফের আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ,নিহত ৩৩
Next: মাহে রমজানের সওগাত ২২শে রমজান

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.