Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিক হচ্ছেন ইলন মাস্ক

নিউজডেস্ক April 26, 2022

আলো ডেস্ক: ইলন মাস্কের ৪৪ বিলিয়ন ডলারের অধিগ্রহণ প্রস্তাব গ্রহণ করেছে টুইটারের পরিচালনা পর্ষদ। সোমবার (২৫ এপ্রিল) টুইটার এ ঘোষণা দিয়েছে।

দুই সপ্তাহ আগে ইলন মাস্ক মন্তব্য করেছিলেন, টুইটারে অসাধারণ সম্ভাবনা রয়েছে, তিনি তা উদ্ঘাটন করবেন। সে অনুযায়ী টুইটার কিনতে যাচ্ছেন মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এই কর্মকর্তা ।

এছাড়াও টুইটারে কন্টেন্ট রেস্ট্রিকশন ও ফেক অ্যাকাউন্ট নির্মূলে ধারাবাহিক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।

এর আগে টুইটার প্রাথমিকভাবে ইলন মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তবে শেষ পর্যন্ত চুক্তি করায় এখন বিষয়টির অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের ভোট নেয়া হবে।

এদিকে টুইটার কিনে নিতে ইলন মাস্কের চুক্তির খবরে শেয়ারবাজারে কিছু সময় কোম্পানিটির লেনদেন বন্ধ থাকে। পরে পুনরায় লেনদেন চালু হলে শেয়ারের দাম ৬ শতাংশ বেড়ে যায়।

এক বিবৃতিতে ইলন মাস্ক বলেন, কার্যকর গণতন্ত্রের ভিত্তি বাকস্বাধীনতা এবং টুইটার হলো ডিজিটাল টাউন স্কোয়ার, যেখানে মানুষের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়।

ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করতে কয়েকদিন আগেই একটি অর্থায়ন প্যাকেজ ঘোষণা করেছিলেন। তার ওই প্রস্তাবের পর টুইটারের নির্বাহী পর্ষদ এটি নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা শুরু করে। টুইটারের অনেক অংশীদার চুক্তির সুযোগ হাতছাড়া না করার জন্য কোম্পানিটির প্রতি আহ্বান জানায়।

মাস্ক এতদিন টুইটারের ৯ দশমিক ১ শতাংশ শেয়ারের মালিক ছিলেন। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমটির দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার।

ফোর্বসের তথ্য অনুযায়ী ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ আনুমানিক ২৭৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। তিনি গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা ছাড়াও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালনা করছেন।

এর আগে ইলন মাস্ককে পরিচালনা বোর্ডে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিল টুইটার। কিন্তু স্পেসএক্স টুইটারের সেই আহ্বান নাকচ করে দেয়। অন্যদিকে আগে টুইটারের বোর্ড অব ডিরেক্টরস মাস্কের প্রস্তাবের বিরোধিতা করে নতুন একটি ধারা তৈরি করেছিল, যা মাস্কের পক্ষে বাজারের মাধ্যমে কোম্পানির ১৫ শতাংশের বেশি শেয়ার কিনে নেয়াকে কঠিন করে তুলছিল।

গত শুক্রবার কোম্পানির বেশ কয়েকজন শেয়ারহোল্ডারের সঙ্গে মাস্কের সাক্ষাতের পর টুইটারের পরিচালনা পর্ষদের চিন্তা-ভাবনায় পরিবর্তন আসে।

বৃহস্পতিবার টেসলার সিইও ইলন মাস্ক জানিয়েছিলেন, তিনি লেনদেনের অর্থায়নের জন্য ইতোমধ্যে ৪ হাজার ৬০০ কোটি ডলার প্রস্তুত রেখেছেন। এছাড়াও টুইটারের ক্রয়মূল্যের বেশিরভাগ অংশ ব্যক্তিগত অর্থ থেকে পরিশোধের আলোচনা করেন তিনি। টুইটার কেনার এই প্রক্রিয়ায় তিনি টেসলাকে জড়াবেন না বওলে জানান।

Continue Reading

Previous: লিবিয়া উপকূলে ৫ শতাধিক বাংলাদেশি আটক
Next: বিশ্ব করোনায় মৃত্যুহার বেড়েছে, আক্রান্ত ৫১ কোটি ছাড়াল

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.