Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীর তানোরে ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিউজডেস্ক April 30, 2022

আল আমিন স্বাধীন-
শনিবার দিবাগত রাত অনুমান ০৩.০০ টার দিকে তানোর থানা পুলিশের একটি টিম দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ নজরুল ইসলাম(৫৫), পিতা-মৃত ভন্ডু মন্ডল, সাং-ছাঐড়, থানা-তানোর, জেলা-রাজশাহীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল হতে গ্রেফতার করেছে। উল্লেখ্য, ১৫/৪/১৯৯৫ সালে সন্ধ্যা অনুমান ৭.০০ টার দিকে আসামি নজরুল ইসলাম তার স্ত্রী বেংগী বিবির নিকট রাতের খাবার চাইলে তার স্ত্রী খাবার দিতে দেরি করায় রাগান্বিত হয়ে স্ত্রীকে মাটিতে ফেলে দিয়ে পেটে ও বুকে উপর্যুপরি সজোরে লাথি মেরে গুরুতর জখম করে।

উক্ত আঘাতের কারনেই ২৬/৪/১৯৯৫ সালে তার স্ত্রী মারা যান। নিজ স্ত্রীকে হত্যার দায়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ২৭-৫-১৯৯৫ সালে তানোর থানায় দন্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা রুজু হয়। মামলাটি তদন্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্রের প্রেক্ষিতে রাজশাহীর বিজ্ঞ দায়রা জজ আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে উক্ত আসামি মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে দন্ডবিধি ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার যাবজ্জীবন কারাদন্ডসহ ৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ হয়।

উক্ত আসামি মামলার হওয়ার পরপরই এলাকা হতে পালিয়ে যায়। উক্ত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক সাজা ওয়ারেন্ট ইস্যু হয়। উক্ত আসামি তানোর থানা হতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পালিয়ে গিয়ে মোঃ আজিজ, পিতা-মশির মন্ডল, সাং-সুন্দরপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ নামীয় ছদ্ম নাম ও ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড তৈরি করে করে এবং দ্বিতীয় বিবাহ করে সেখানে বসবাস করতে থাকে।

আসামি বর্তমানে ঢাকায় লেবারের কাজ করতো। মাঝে মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে আসে। রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় তানোর থানা পুলিশ মূলতবী ওয়ারেন্টসমূহ তামিলের বিষয়ে গুরুত্বসহকারে কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানা পুলিশের একটি চৌকশ টিম আজ ৩০-৪-২০২২ ইং তারিখ দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Continue Reading

Previous: মহড়া ও শুভেচ্ছা সফর শেষে দেশে ফিরেছে যুদ্ধ জাহাজ ‘কামরুজ্জামান’
Next: মোহনপুর উপজেলার সাংবাদিক বৃন্দকে রাজশাহী- ৩ এমপি’র ঈদ উপহার সামগ্রী বিতরন

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.