ভ্রাম্যমান প্রতিনিধি-
গতকাল রাজশাহী জেলার একটি আদর্শ উপজেলা মোহনপুর উপজেলার সমস্ত সাংবাদিককে রাজশাহী- ৩ (পবা-মোহনপুর) আসনের এম,পি জনাব মোঃ আয়েন উদ্দিন পবিত্র ” ঈদুল ফিতর” উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। এই উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভবনে ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এম,পি মহোদয় নিজে।
বিশেষ অতিথি ছিলেন এই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন কবিরাজ। এই উপজেলা সদর ইউনিয়ন ৫ নং বাকশিমইল ইউ’পি চেয়ারম্যান প্রভাষক মোঃ আব্দুর মান্নান। এম,পি মহোদয়ের একান্ত সচিব ( পিএস) মোঃ মিজানুর রহমান। মোহনপুর প্রেসক্লাব এর সম্মানিত সভাপতি মোঃ মিরাজুল ইসলাম মতিন। সাধারণ সম্পাদক এম,এম মামুন।
দুরন্ত সাংবাদিক ও টিভি চ্যানেল সাংবাদিক, দৈনিক রাজশাহীর আলো এর ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ মোস্তফা হোসেন। এই উপজেলার সমস্ত সাংবাদিকবৃন্দ এই উপহার সামগ্রী গ্রহণ করেন। মোহনপুর প্রেসক্লাব এর পক্ষ থেকে রাজশাহী-৩ এম,পিকে অনেক-অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রহিল।
