Skip to content
August 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বন্ধ হোক নারী নির্যাতন ও ধর্ষণ

নিউজডেস্ক October 11, 2021

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের শিকার নারীটি ক্রমান্বয়ে স্বাভাবিক হয়ে উঠছে। স্বামীর সমর্থন, মানবাধিকার সংগঠনের কাউন্সিলরের সহায়তায় তার জীবনের দু:সহ স্মৃতি ভুলে স্বাভাবিক হয়ে উঠছেন। তবে তিনি ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এমন শাস্তি যা দেশে কোনো পুরুষ আর ধর্ষণ তো দুরের কথা কামনার দৃষ্টি নিয়ে কোনো নারীর দিকে তাকাবে না। গত বছর ২৫ সেপ্টেম্বর মেয়েটি স্বামীর সাথে সিলেট এমসি কলেজ এলাকায় বেড়াতে গেল ছাত্রলীগের ছয়জন কলেজ ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করে। জীবনে ঘটে যাওয়া এ দু:সহ স্মৃতি নিয়ে এখন স্বাভাবিক হয়ে আগামী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। ঘটে যাওয়া ঘটনার জন্য নিজ বাবার বাড়ি ও শ্বশুর বাড়ির মানুষজনদের অনেক তির্যক কথা তাকে শুনতে হয়েছে। তবে তার স্বামী সব সময় তাকে মানসিক সমর্থন দিয়েছেন। কোনো অপরাধ না করেও ধর্ষণের শিকার হয়ে সামাজিকভাবে নানা বিড়ম্বনায় পড়তে হয় ধর্ষিত নারীকে। দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরও ধর্ষণের লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। মেয়েটিকে ধর্ষণকারী ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আদালতে মামলা চলছে।
দায়ের করা মামলার চেয়েও বেশি যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনা ঘটে। অনেক সময় ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে ১৯৩ কন্যাশিশু ধর্ষণের শিকার এবং ১১২ কন্যাশিশু যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ‘কন্যা শিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২১’ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক শক্রতার জের, আবার কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণ ও যৌন নির্যাতনের পর শিশুদের হত্যা করা হয়। একই সময়ে ১২৭ কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। যৌন নির্যাতনে নতুন যুক্ত হয়েছে পর্নোগ্রাফি। এ সময় ২১ কন্যাশিশু পর্নোগ্রাফির শিকার হয়েছে। গত বছরের তুলনায় যৌন হয়রানির ঘটনা ৭ শতাংশ বেড়েছে। এ ছাড়া যৌতুকের কারণে নির্যাতনের শিকার ১১ জন এবং যৌতুক দিতে না পারায় ৯ জনকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বাল্যবিবাহের শিকার হয়েছে ১ হাজার ২৫৩ জন। ২০১৯ সালের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বাল্য বিবাহ।
ধর্ষণের যে কোনো ঘটনার জন্য দলীয়করণের ঊর্ধ্বে উঠে প্রতিবাদ জানাতে হবে। ধর্ষণের মতো অপরাধ করে কেউ যেন পার না পায় সেজন্য সব বিভেদ ভুলে দলীয়করণ ভেঙ্গে নির্যাতন বন্ধ করতে হবে। সিলেটের মেয়েটি মানবাধিকার সংস্থার কাউন্সিলিং এবং স্বামীর সহযোগীতায় স্বাভাবিক হয়ে উঠলেও অনেকেই স্বাভাবিক হতে পারেন না। অনেকে আত্মহত্যা করে পৃথিবীকে গুডবাই জানান। আর যারা মরতে পারেন না তারা মানসিক বৈকালংগ নিয়ে বেঁচে অর্ধমৃত অবস্থায় থাকেন। যেখানে শিশু ধর্ষণ বা নির্যাতনের ফলে কন্যা শিশুর মাঝে কি মানসিক প্রতিক্রিয়া তৈরি হয়, তা কি ভাবা যায়। তাই যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন জরুরি ভিত্তিতে প্রণয়ন, শিশু সুরক্ষায় পৃথক অধিদপ্তর গঠন, বাল্য বিবাহবন্ধে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় সচেতনতা জরুরি।

Continue Reading

Previous: মানবপাচার বন্ধে কঠোর হতে হবে
Next: কাউখালীতে ইলিশ ধরার অপরাধে দুই জেলের কারাদন্ড

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ

August 24, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

August 24, 2026
রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

August 23, 2026
সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগে জুলুর বিরুদ্ধে জিডি

August 23, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

August 23, 2026

আরও খবর

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ

August 24, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

376172
Users Today : 192
This Month : 150223
This Year : 347608
Total Users : 376172
Views Today : 429
Total views : 1384725

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.