Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

বরগুনায় প্রেমিকের বাড়িতে অবস্থান: তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

নিউজডেস্ক May 10, 2022

আলো ডেস্ক: বরগুনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া সেই তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি।

তিনি বলেন, মাহমুদুল হাসান ও তার পরিবারকে হয়রানি করছেন জামালপুরের এক তরুণী। তিনি অবৈধভাবে ঘরে প্রবেশ করেছেন এবং সেখানে মাহমুদুল হাসানের মামাকে অবরুদ্ধ করে রেখেছেন। তাই মাহমুদুলের পরিবারের পক্ষে তিনি ওই তরুণীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানান। আদালত তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেতাগী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। লিখিত নির্দেশ বিকেলের মধ্যে থানায় পৌঁছাতে পারে।

এ বিষয়ে বেতাগী থানার ওসি শাহ আলম মোল্লা বলেন, বিয়ের দাবিতে তরুণীর অবস্থান নেওয়া ওই বাড়িতে তারা একাধিকবার গিয়েছেন। কারও কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে পারেননি তারা। এখন আদালতের নির্দেশ আসার পর তারা আইনগত ব্যবস্থা নেবেন। গত ২৮ এপ্রিল নিজেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী দাবি করা এক তরুণী বেতাগী উপজেলার চান্দখালী বাজারের কাঠপট্টি এলাকার বকুল ভিলায় বিয়ের দাবিতে অবস্থান নেন।

তখন তিনি দাবি করেন, ওই বাড়ির মাহমুদুল হাসানের সঙ্গে তার ঢাকায় পরিচয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে তিন বছর ঢাকার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। এখন মাহমুদুল তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় তিনি ওই বাড়িতে অবস্থান নিয়েছেন। এদিকে, গত ২ মে তালা ভেঙে সেই তরুণীকে প্রেমিকের ঘরে ঢুকিয়ে দেয় এলাকাবাসী।

সেদিন দুপুরের পর চান্দখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ সোনা মোল্লার উপস্থিতিতে এলাকার অর্ধশত মানুষ তালা ভেঙে তাকে ঘরে ঢুকিয়ে দেন। এরপর থেকে ওই তরুণী সেখানেই অবস্থান করছেন।

Continue Reading

Previous: নতুন নয়, বিদ্যমান সড়ক সংস্কারে জোর দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Next: গাজীপুরে গুদাম থেকে ২০৫৮ লিটার সয়াবিন তেল জব্দ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.