আলো ডেস্ক: গাজীপুরে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান ও আবদুল জব্বার মণ্ডল এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, দুপরে গাজীপুরের বোর্ড বাজারে মেসার্স মনির ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন সাইজের প্যাকেটজাত দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
অভিযানে ওই প্রতিষ্ঠানের মালিক মনির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ওই তেলের ৫ লিটারের প্রতি প্যাকেট ৫৬০ টাকা ও অন্য সাইজের তেল আনুপাতিক দামে স্থানীয়দের কাছে বিক্রি করে দেওয়া হয়।
