Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • স্লাইড

রাজশাহীতে পরকীয়াকালে স্ত্রী ও তার প্রেমিককে আটক করে থানায় সোপর্দ স্বামীর

নিউজডেস্ক May 24, 2022

আলো ডেস্ক: রাজশাহীর সাহেব বাজার এলাকায় পরকীয়ার অভিযোগ এনে স্ত্রীর সাথে প্রকাশ্যে মাঝরাস্তায় টানাহেঁচড়া ও মারপিট করতে দেখা গেছে এক ব্যক্তিকে। মঙ্গলবার দুপুরে আবাসিক হোটেল নাইস ইন্টারন্যাশনাল এর সামনে এ ঘটনা ঘটে। এ সময় এই নারীর কথিত প্রেমিককেও আটক করে সাধারণ জনগণ। প্রায় আধাঘণ্টা ধরে চলা এই টানাহেঁচড়ার পর বোয়ালিয়া থানা পুলিশ তাদের তিনজনকে থানায় নিয়ে যায়।

ঢাকায় একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করা ওই নারীর স্বামী (৩৬) জানান, তার স্ত্রী (৩৪) দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ বাহাদুরপুরের এক ব্যক্তির (৩৫) সাথে অনৈতিক সম্পর্কে জড়িত রয়েছেন। তাদের আড়াই বছরের দাম্পত্য জীবনে এখন কলহ ছাড়া কিছুই নেই। পুলিশের কাছে ওই নারী জানিয়েছেন, তিনি রাজধানীতে হাতিল ফার্নিচার এর একটি শোরুমে কাজ করেন।

অন্যদিকে তাঁর কথিত প্রেমিক রাজধানীর নাভানা ফার্নিচার শোরুম এ কাজ করেন। ওই নারীর স্বামী জানান, তার স্ত্রী যখন নাভানা ফার্নিচার শোরুম এ কাজ করতো তখন থেকেই তার পরকীয়া সম্পর্ক। বিভিন্ন সময়ে বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে ঘুরে বেড়ানোর অভিযোগ আনেন তিনি। দুদিন আগেও রাজশাহীতে বান্ধবীর বাড়ি আসার নাম করে প্রেমিকের সাথে হোটেল নাইস ইন্টারন্যাশনালের ৫০৩ নম্বর রুমে ওঠেন তার স্ত্রী।

বান্ধবীর বাড়ি গিয়ে একটি সেলফি তুলে স্বামীকে পাঠিয়ে তিনি জানান তিনি বান্ধবীর বাড়িতেই আছেন। এদিকে তার স্বামী খুঁজতে খুঁজতে হোটেল নাইসে তাদের দুজনকে হাতেনাতে ধরে ফেলে। দুপুরে সড়কের মধ্যে প্রকাশ্যে এই তিনজনের মারামারি দেখে এগিয়ে আসে স্থানীয়রা। তারা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বোয়ালিয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। থানায় গিয়ে ওই নারী জানান, তিনি তার স্বামীর সাথে থাকতে চান না।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মাঝরাস্তায় তিনজনের একেবারে বেগতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাই টহল পুলিশ তাদের থানায় আনে। এরপর অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে দুজনকে আদালতে পাঠানো হয়েছে। আর ওই নারীর স্বামীকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিটা এখন তাদের ব্যাপার।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবুল হাশেম জানান, দুজনের কোন আইনজীবী ছিলেন না। কোন লোকজনও ছিলেন না যে আইনজীবী ধরবেন। জামিনের আবেদনও করা হয়নি। তাই আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মো. রেজাউল ইসলাম সন্ধ্যায় এ আদেশ দিয়েছেন।

Continue Reading

Previous: উন্নয়ন পরিকল্পনা প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষা করতে হবে
Next: ৩৪ জনের করোনা শনাক্ত, ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.