Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

উন্নয়ন পরিকল্পনা প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষা করতে হবে

নিউজডেস্ক May 24, 2022

সম্পাদকীয়: বাংলাদেশ পলিমাটি দিয়ে গঠিত একটি বদ্বীপ অঞ্চল। এখানে রয়েছে অসংখ্য নদী-নালা, খাল-বিল, জলাশয়। এসবের ভিত্তিতেই গড়ে উঠেছে বাংলাদেশের ভূ-প্রকৃতি, উদ্ভিদ ও প্রাণিজগৎ। নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে এখানকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও মনমানসিকতা। এসব কারণে বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যও অন্য সব দেশের থেকে আলাদা।

এমনকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্যও আলাদা। আমাদের সেই বৈশিষ্ট্যগুলো রক্ষা করে চলতে হবে। অন্যথায় আমরাই আমাদের ধ্বংসের কারণ হব। সেই বাস্তব সত্যটাই তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রকৃতিগত পার্থক্যের বিষয়টি মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যেকোনো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে আরো ভালো করে চিনতে হবে, জানতে হবে। বাংলাদেশে অতীতে যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, এর বেশির ভাগই উপকারের চেয়ে অপকার বেশি করেছে।

অপরিকল্পিতভাবে বাঁধ, সেতু বা অন্যান্য অবকাঠামো নির্মাণের কারণে অনেক নদী-খালের প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ক্রমে সেগুলো মৃত্যুর দিকে ধাবিত হয়েছে। অনেক এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমনকি যমুনা নদীর ওপর সেতু নির্মাণের ক্ষেত্রেও নদীর প্রবাহ বাধাগ্রস্ত করার অভিযোগ রয়েছে। সেতুর দৈর্ঘ্য কমাতে নদীর একটি বড় অংশে মাটি দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। সেতুর কাছে প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষায় উজানে চাপ সৃষ্টি হচ্ছে এবং ভাঙনের সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী জানান, এ কারণে তিনি পদ্মা সেতুর দৈর্ঘ্য কমাতে দেননি।

পরিকল্পনার দুর্বলতা দেখা যায় হাওরের বুক চিরে দৃষ্টিনন্দন সড়ক নির্মাণের ক্ষেত্রে। এর ফলে হাওরের পানির প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। অতীতে উজানের ঢলের পানি যত দ্রুততার সঙ্গে নেমে যেত, এখন সময় লাগছে তার চেয়ে অনেক বেশি। এ কারণে এ বছর ফসলের ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে।

বিজ্ঞানীদের ধারণা, এই শতাব্দীর শেষে পৃথিবীর তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে এক মিটারের বেশি। তাতে বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ ভূখ- ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০১০ অনুযায়ী, ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১৮ বছরে বাংলাদেশে শুধু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে ১.৭ ট্রিলিয়ন ডলারের। ক্ষয়ক্ষতির এই পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। স্বাস্থ্য খাতেও নেমে আসবে বড় ধরনের বিপর্যয়।

সেসব বিপর্যয়ের কথা মাথায় রেখেই বাংলাদেশে ডেল্টা পরিকল্পনা তৈরি করা হয়েছে। বিভিন্ন ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ সেভাবেই এগিয়ে চলেছে। আমাদের সব উন্নয়ন প্রকল্প ডেল্টা পরিকল্পনার সঙ্গে সমন্বয় করেই এগিয়ে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী মূল পরিকল্পনায়ও পরিবর্তন, পরিমার্জনের প্রয়োজন হতে পারে।

আমরা আশা করি, প্রকল্প পরিকল্পনায় পরিবেশ রক্ষার বিষয়টিতে আমাদের নীতিনির্ধারকরা আরো বেশি গুরুত্ব আরোপ করবেন। পাশাপাশি হাওরে নির্মিত সড়কের মতো যেসব প্রকল্প পরিবেশের স্বাভাবিকতা বিনষ্ট করছে, সেগুলোর ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Continue Reading

Previous: পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণা
Next: রাজশাহীতে পরকীয়াকালে স্ত্রী ও তার প্রেমিককে আটক করে থানায় সোপর্দ স্বামীর

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.