ভ্রাম্যমান প্রতিনিধি-
রাজশাহী জেলার বাগমারা উপজেলায় সরকারী সার দোকানে রেখে বিক্রির অভিযোগে গত বৃহস্পতিবার বাগমারা থানা পুলিশ এক ব্যবসায়ীকে আটক করেন। এই সময় তার দোকানঘর থেকে ৩০ বস্তা সরকারী সার জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আমজাদ হোসেন (৪২)। তিনি এই উপজেলার ঝিকড়া ইউনিয়নের ক্ষুদ্রঝিনা গ্রামের বাসিন্দা।
এই ইউনিয়নের মদাখালী বাজারে তার সার, বীজ ও কীটনাশকের দোকান রয়েছে। আমাদের প্রতিবেদক তার কাছে জানতে চান যে, তিনি এই সারের বস্তাগুলি কোথায় থেকে কিনেছেন। উত্তরে তিনি বলেন, এই ঝিকড়া ইউপি’র পুরুষ মেম্বার সদস্য মোঃ আব্দুর রহিমের কাছ থেকে আমি এই সারের বস্তাগুলি কিনি। কিন্তু সারগুলি যে সরকারী তিনি আগে জানতেন না। এই বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুস্তাক আহমেদ বলেন, দোকানে সরকারী সার মজুত ও বিক্রির বিষয় নিশ্চিত হওয়ার পর আমজাদ হোসেনকে গ্রেফতার করে বাগমারা থানা পুলিশ।
এই সব সারের মধ্যে ইউরিয়া ও ডিএসপি সার আছে। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার আছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, গত মঙ্গলবার এই উপজেলার ২ হাজার ৪৬০ জন পাট চাষির মধ্যে সার বিতরণ করা হয়। ইহার মধ্যে ঝিকড়া ইউপি’র ২৫০ জন পাট চাষি আছে। তাদের জন্য এই সারের বস্তাগুলি একজন ইউপি সদস্যকে বুঝিয়ে দেওয়া হয়।
তিনি গোপনে এই সারের বস্তাগুলি আমজাদ হোসেনের কাছে বিক্রি করেন। এই বিষয়ে ইউপি সদস্য আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এই বিষয়ে এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আমাদের প্রতিবেদককে বলেন, আমার ইউনিয়ন পরিষদে ফাঁকা জায়গা না থাকার জন্য এই সারগুলি মদাখালী বাজারে রাখা হয়। এই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, এই বিষয়টি পাট অধিদপ্তরকে জানানো হয়েছে, তারা তদন্ত করে দেখবে।
