আল আমিন স্বাধীন-
এলাকার বিভিন্ন সড়কে প্রায় চোখে পড়ে এমন এক দৃশ্য বিকট শব্দে মোটরসাইকেল চালিয়ে যায় উর্তি বয়সি তরুণরা। অধিকাংশেরই মাথায় নেই হেলমেট আবার এক মোটর সাইকেলে তিনজন বয়স কম হওয়ায় অনেকের নেই ড্রাইভিং লাইসেন্স। ম‚ল সড়কের পাশাপাশি অলিগলিতেও বেপরোয়াভাবে চলছে মোটরবাইক।
আবদার মেটাতে কম বয়সী সন্তানের হাতে মোটর সাইকেলের চাবি তুলে দিচ্ছেন অভিভাবকরা আর প্রতিদিন সড়কের মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। এর বড় অংশই কিশোর বা উর্তি বয়সী তরুণ।
বিআরটি এর ভাষায় মোটরবাইক অনিরাপদ বাহুল হলেও এ পর্যন্ত সাড়ে ৩৬ লাখ মোটরবাইকের রেজিস্ট্রেশন দিয়েছে সংস্থাটি। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স আছে মাত্র সাড়ে ২৩ লাখ অর্থাৎ অন্তত ১৩ লাখ চালকেরই নেই বাহন্তি চালানোর অনুমতি।
যাত্রী কল্যাণ সমিতি তথ্য বলছে গত ঈদে দুর্ঘটনার প্রায় ৩৮ শতাংশ মোটরবাইকের। আর এসবে মারা গেছেন ১৯০ জন জানিয়েছে সেভ দ্য রোড নামে আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলেছেন মোটরবাইকের সংখ্যা নিয়ন্ত্রণ ও দ‚রযাত্রায় এর ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে সড়কে মৃত্যু মহামারীর রূপ নেবে।
