স্টাফ রিপোর্টার
রাজশাহীর দূর্গাপুরে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১.৩০ ঘটিকার সময় স্কুল এন্ড কলেজ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান উপস্থিত ছিলেন রাজশাহী -৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মুনসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সোহেল রানা, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি অধ্যক্ষ মোঃ শাহআলম, এছাড়া আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জনাব আলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল হক ও উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ।
