Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

সরকারের কারসাজিতে চালের দাম ঊর্ধ্বমুখী: ফখরুল

নিউজডেস্ক June 3, 2022

আলো ডেস্ক: সরকারের কারসাজিতে চালের দাম ঊর্ধ্বমুখী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকারের সমস্যা হলো, তারা সবকিছুর মধ্যে অবৈধ প্রফিট করতে চায়। খাদ্যকে জিম্মি করে তারা অবৈধ প্রফিট করতে চায়। এটা নতুন নয়, ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তা খাদ্য সংকটে নয় আওয়ামী লীগের সরকারের দুর্নীতি লুটপাটের কারণেই হয়েছিল। একইভাবে এখন খাদ্যশস্য জিম্মি করে কৃত্রিম সংকট তৈরি করে সরকার জনগণের ভোগান্তি সৃষ্টি করছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আহত ছাত্রদল নেতা সাহাবুদ্দিন সিহাবের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। হাসপাতাল থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, ২৪ ও ২৫ জুন ছাত্রদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ভয়াবহ আক্রমণ চালিয়েছে। হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। জাতি এতে মর্মাহত হয়েছে। ৫০ জনের বেশি ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছেন।

পরিকল্পিতভাবে ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, এ দিন বিএনপির মহাসচিব বাসাবোর হেলথ এইড হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও হাইকোর্টে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত মহানগর উত্তর ছাত্রদল কর্মী শাহাবুদ্দিন শিহাবকে দেখতে যান। তিনি সেখানে তাদের স্বাস্থ্যের সর্বশেষ খোঁজ নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

ছাত্রদলের তিন নেতাকে দেখে এসে মির্জা ফখরুল বলেন, ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়, জনগণের ভালোবাসায় নয়। এটা তাদের মৌলিক চরিত্র। প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসের মধ্য দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছে। সন্ত্রাস করে, ভয়ভীতি দেখিয়ে আবারও আগামী নির্বাচন পার হতে চায়। দেশের মানুষ এবার তা হতে দেবে না। ফখরুল দাবি করেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। দেশের মানুষ কোনও রকম সন্ত্রাসকে জায়গা দেবে না। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, পদ্মা সেতুর ব্যাপারে আমি কথা বলি না। এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহবাক ইউনুস মৃধা ও শায়রুল কবির খান।

Continue Reading

Previous: বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে: কাদের
Next: শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা পরা শিক্ষার্থী হেনস্তার তদন্তের নির্দেশ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.