Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

প্রচার-প্রচারণায় সরগরম কুমিল্লা সিটি করপোরেশন

নিউজডেস্ক June 4, 2022

আলো ডেস্ক: কুমিল্লা নগরীকে ‘জলাবদ্ধতা ও যানজটমুক্ত’ করার প্রতিশ্রতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত। তিনি সাবেক মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করছেন। তবে দুই বারের মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু, এসব অভিযোগকে ‘জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা’ বলে আখ্যায়িত করে বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্যই তিনি ভোটারদের কাছে ভোট চাইছেন। এর বাইরে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নাজিম উদ্দিন কায়সার ও কাউন্সিলর প্রার্থীরাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রচার-প্রচারণায় সরগরম এখন কুমিল্লা সিটি করপোরেশন।

১৫ জুনের নির্বাচনে প্রার্থীদের হাতে প্রচার চালানোর জন্য সময় আছে আর মাত্র ১০ দিন। গত বৃহস্পতিবার নৌকা মার্কার প্রার্থী রিফাত নগরীর কান্দিরপাড় এলাকা থেকে জনসংযোগ শুরু করেন। এরপর তিনি নগরীর বিভিন্ন এলাকায় সমর্থকদের নিয়ে প্রচার চালান। বিকালে তিনি টমছম ব্রিজ, উনাইসার, দিশাবন্দ এলাকায় পথসভা করেন। পথসভায় আওয়ামী লীগের প্রার্থী অভিযোগ করে বলেন, সাক্কু উন্নয়নের নামে জনগণের টাকা লোপাট করেছেন। সাক্কু বহুতল ভবনের নকশা অনুমোদনে নগরীর মানুষের কাছ থেকে ফ্ল্যাট ঘুষ নিতেন। নিজের কাছে এসবের প্রমাণ আছে জানিয়ে রিফাত ঘোষণা দেন, নির্বাচিত হলে ১৫ দিনের মধ্যে সাক্কুর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে কুমিল্লার মানুষের কাছে পৌঁছে দেব। পথসভায় রিফাত আরও বলেন, জলাবদ্ধতা ও যানজট কুমিল্লার মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

গত ১৬ বছরের বেশি সময় ধরে কুমিল্লা পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন সাক্কু। দীর্ঘ এ সময়ে তিনি কুমিল্লা নগরীর মানুষের জন্য কী করেছেন, তা নগরীর প্রতিটি মানুষের কাছে দৃশ্যমান। সাক্কু নিজেকে নিয়েই ব্যস্ত ছিলেন, সরকার থেকে আনা জনগণের টাকা লুটপাট করেছেন। তিনি এতই উন্নয়ন করেছেন যে, আধা ঘণ্টা বৃষ্টি হলেই কুমিল্লা নগরী পানির নিচে ডুবে যায়। সিটি করপোরেশনকে বানিয়েছেন নিজের পার্টি অফিস। নৌকার প্রার্থী আরও বলেন, আপনারা আমাকে একবার সুযোগ দেন।

সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে জলাবদ্ধতা ও যানজটমুক্ত কুমিল্লা গড়ব। আমি জনতার মেয়র হতে চাই। আমি নগরীর মানুষের সেবক হতে চাই, অন্যদের মতো নগর পিতা হতে চাই না। অপরদিকে প্রতিদ্ব›দ্বী মনিরুল হক সাক্কু গত বৃহস্পতিবার সকাল থেকে নগরীর ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের গণসংযোগ ও উঠান বৈঠক করেন। তিনি ‘উন্নয়নের ধারাবাহিকতা’ অব্যাহত রাখতে তাকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন ভোটারদের। এ সময় রিফাতের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী বলেন, তিনি (রিফাত) এতদিন এসব কথা বলেননি কেন? এখন নির্বাচনের মাঠে এসব কথা বলে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি।

আমি দুর্নীতি করলে এত বছর স্থানীয় সরকার বিভাগ বা দুর্নীতি দমন কমিশন (দুদক) আমাকে ধরেনি কেন? এ ছাড়া অন্যান্য গোয়েন্দা সংস্থা কী করেছে? এগুলো বলে কুমিল্লার মানুষকে আমার কাছ থেকে বিমুখ করা যাবে না। মানুষ আমার পাশে আছে, আমিও তাদের পাশে আছি। প্রার্থীরা টানা ১৩ জুন মধ্যরাত পর্যন্ত নির্বাচন কমিশনের শর্ত মেনে প্রচার চালাতে পারবেন। ১৪ জুন অর্থাৎ নির্বাচনের আগের দিন প্রচার চালানো যাবে না। ১৫ জুন সকাল থেকে ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন নগরবাসী।

গত বৃহস্পতিবার সকাল থেকে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে প্রচার চালিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এদিন দুপুরের পর নগরীর কান্দিরপাড় এলাকায় প্রচার চালিয়েছেন তিনি। এ সময় ‘পরিবর্তনের অঙ্গীকার’ করে কায়সার বলেন, নির্বাচিত হলে যানজট ও জলাবদ্ধতামুক্ত আধুনিক কুমিল্লা গড়বেন তিনি। এদিকে নির্বাচনে প্রচারকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। বুধবার রাতে আওয়ামী লীগ এবং জামায়াত নেতার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নগরীর ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর দক্ষিণ পাড়া এলাকায় বুধবার রাতে আওয়ামী লীগ সমর্থিত লাটিম প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী আবুল হোসেন ছোটন এবং মিষ্টি কুমড়া প্রতীকের প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের সদস্য কাজী গোলাম কিবরিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হোসেন ছোটন বলেন, বুধবার রাতে প্রচার চলাকালে জামায়াত সমর্থিত প্রার্থী কাজী গোলাম কিবরিয়ার লোকজন আমার সমর্থকদের ওপর হামলা চালায়।

এ সময় আমার চার কর্মী লাজিম হোসেন, দিদার হোসেন, পলিন ও জাকির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। জামায়াত নেতা গোলাম কিবরিয়া বলেন, আওয়ামী লীগ সমর্থিত আবুল হোসেন ছোটনের কর্মী-সমর্থকরা বুধবার রাত সাড়ে ১০টায় মিছিল নিয়ে আমার নির্বাচনী এলাকার সাধারণ ভোটাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় আমার ২০ জনের বেশি সমর্থক গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও এই সময়ে মিছিল করা সম্পূর্ণভাবে নির্বাচনী বিধিমালার লঙ্ঘন। কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি। মামলা হলে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে।

Continue Reading

Previous: উন্নয়ন চোখে পড়ে না এমন অন্ধরা যাতে ক্ষমতায় না আসে: প্রাণিসম্পদ মন্ত্রী
Next: নওগাঁয় নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৮

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.