স্টাফ রিপোর্টার-
আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে তানোর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা চাঙ্গা হচ্ছে। তানোরে তৃণম‚ল আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ সম্পাদক হিসেবে চাচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাশার সুজনকে।
বিগত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে তিনি কাজ করে গেছেন এবং তার নেতৃত্বেই অনেকটা নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন এমনটি ধারণা তাদের। তানোর আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে সব সময় থাকেন এই উদীয়মান নেতা।
তিনি সাধারণ সম্পাদক হলে দল আরো গতিশীল হবে। আওয়ামী লীগের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা চাচ্ছে তরুণ নেতা সুজনকে।
