Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

পদ্মা সেতু উদ্বোধনী উৎসবে মাতবে রাজশাহীও

নিউজডেস্ক June 20, 2022

স্টাফ রিপোর্টার-
স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার খুলতে যাচ্ছে- আগামী ২৫ জুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। সেই দিন উদ্বোধনী উৎসবে মাতবে উত্তরের বিভাগীয় শহর রাজশাহীও।

উৎসব উদযাপন ও কর্মসূচি নির্ধারণে এরই মধ্যে প্রস্তুতি সভা করেছে রাজশাহী জেলা প্রশাসন।আগামী ২৫ জুন রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্রামচারী, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, সুশীল সমাজসহ বিভিন্ন পর্যায়ের এক লাখ লোকসমাগম ঘটবে। তারা ভার্চ্যুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন।

এছাড়া উদ্বোধনী দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন।কর্মসূচির মধ্যে রয়েছে- ২৫ জুন সকাল ১০টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়ানোর মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন। এরপর বেলা ১১টায় ‘পদ্মা সেতু: স্বপ্ন হলো সত্যি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে। সন্ধ্যা ৬টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রাত ৮টায় আতশবাজি করা হবে।

আজ সোমবার (২০ জুন) থেকে ২৬ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন ও সড়ক বিভাজনে আলোকসজ্জা এবং শহরের পদ্মা সেতুর উদ্বোধনের ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারণা করা হবে।

রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মোঃ আব্দুল জলিল জানিয়েছেন, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর জেলা স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সেই দিন বিকেলে স্টেডিয়ামে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এখানে দেশ বরেণ্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানে সব শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণেই তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। এই পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য বদলে দেবে। তাই সেই উৎসবে সারাদেশের মত রাজশাহীও অংশ নেবে।

Continue Reading

Previous: বানভাসিদের সহায়তায় রাজশাহীতে পথে পথে গান গেয়ে অর্থ সংগ্রহ
Next: রাজশাহী’ র মহাসড়ক গুলিতে নিষিদ্ধ যানবাহনের দৌরাত্ম

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.