আলো ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের ব্যক্তিগত সফরে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের প্লেনযোগে (টিজি-৩২২) ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন জাপা চেয়ারম্যান।
থাইল্যান্ডে থাকাকালীন তিনি ব্যাংককে ওয়েস্টিন গ্র্যান্ড সুকুমভিত হোটেলে অবস্থান করবেন। জিএম কাদেরের সফর সঙ্গী হিসেবে থাকবেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি ও তার সহধর্মিনী, জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিরোধী দলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব।
আগামী ২৬ জুন স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের প্লেনে (টিজি-৩৩৯) ঢাকার উদ্দেশে ব্যাংকক ছাড়বেন। আগামী ২৭ জুন বাংলাদেশ সময় রাত ১টা ২৫ মিনিটে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
