স্টাফ রিপোর্টার-
২৫শে জুন বাংলাদেশের এক ঐতিহাসিক দিন। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনীর দিন। এই দিনের স্বাক্ষী হতে দেওপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ বেলাল উদ্দীন সোহেলসহ আ’লীগের নেতাকর্মীরা, মাননীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সফর সঙ্গী হয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন। উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ।
