ভ্রাম্যমান প্রতিনিধি-
রাজশাহী জেলার পবা উপজেলার ৯ নং পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ সোহরাব আলী মন্ডল তার ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার পিতাকে পেটালেন।
তিনি এই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার ৩ দিন পর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক মোঃ আসাদুল্লাহ গালিবকে প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে মারপিট করেন।
খবর পেয়ে তাকে উদ্ধার করতে তার পিতা মোঃ হেলাল উদ্দিন তালুকদার গেলে তাকেও মারপিট করেন তিনি। তার পিতা হেলাল উদ্দিন একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দীর্ঘ ১৩ বৎসর ৯ নং পারিলা ইউ’ পির ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এই হামলায় আহত সাংবাদিক আসাদুল্লাহ গালিব রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন কর আসছেন। এই ঘটনাটি ঘটে গত বুধবার রাএি ৮ টার দিকে পারিলা বাজারে।
