Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে অর্থ আদায়, গ্রেপ্তার ৫

নিউজডেস্ক July 22, 2022

আলো ডেস্ক: রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে নিরীহ মানুষদের ফাঁদে ফেলে টাকা আদায় করা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (গুলশান) বিভাগ। গত নয় বছর ধরে এ চক্রটি ঢাকায় নারী সদস্যদের দিয়ে প্রেমের সম্পর্কের জের ধরে নিরীহ মানুষদের ফাঁদে ফেলতো।

গতকাল শুক্রবার বিকেলে এসব তথ্য জানান গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান। তিনি বলেন, চক্রের সদস্যদের ভাড়া করা বাসা-বাড়িতে নিয়ে নিরীহ মানুষদের আটক রেখে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা হতো। আর দাবি করা টাকা দিতে অস্বীকার করলে চক্রের নারী সদস্যদের সঙ্গে নিরীহ ভিকটিমের আপত্তিকর ছবি তুলে ভয় দেখিয়ে তাদের আত্মীয়-স্বজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করতো চক্রটি। ডিসি মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি মো. কামরুজ্জামান সরদারের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমানের নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের একটি দল রাজধানীর সবুজবাগ থানাধীন নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- মো. সাইফুল ইসলাম (৩২), মো. সজল তালুকদার (৩১), মোছা. বিথী আক্তার (২৭), মো. শফিকুল ইসলাম শান্ত (৩৫) ও ইভা (৩২)। এ সময় তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা, অপরাধের কাজে ব্যবহৃত রশি-লাঠি, ১২টি মোবাইল ফোন ও ১০টি সিম জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে আরও সাতটি ও মোছা. বিথী আক্তারের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। সাইফুলের অন্য স্ত্রী আছে। প্রতারণার ব্যবসা চালানোর জন্যই সাইফুল ও বীথি আক্তার স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে থাকতো। এর আগে, আটক রেখে ভয়-ভীতি দেখিয়ে চক্রের নারী সদস্যদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে বিকাশের মাধ্যমে টাকা আদায়ের ঘটনায় আলমগীর আহম্মেদ (৩২) নামের একজন ভুক্তভোগী যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলার পরে গুলশান গোয়েন্দা বিভাগ তদন্ত করে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মামলার বাদী ভিকটিম তার আত্মসম্মান রক্ষা ও আসামিদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বাধ্য হয়ে দাবি করা চাঁদার টাকা গ্রেপ্তারদের দেওয়া বিকাশ অ্যাকাউন্ট নম্বর ০১৬৪১-৮২৮০০৬, ০১৭৪১-৩৬৫৯৮৬, ০১৭৫৭-৬২১১৭৯ এবং ০১৩১৪-০৭৭৬৩৬ তে মোট ৭০ হাজার টাকা পাঠান। এছাড়াও অন্যান্য মাধ্যমে তার থেকে মোট ১ লাখ ১১ হাজার টাকা নিয়ে নেয় চক্রের সদস্যরা।

Continue Reading

Previous: দেলদুয়ারে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা প্রাণ গেল হেলপারের
Next: সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা আদায় হ্যাকার গ্রেফতার

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.