Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

সংকটের সমাধানহবে রাজপথে: দুদু

নিউজডেস্ক July 22, 2022

আলো ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক সংকটসহ সব সমস্যার সমাধান রাজপথে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, এই দেশ, এই ভূমি, এই দেশের মানুষ সব সময় গণতন্ত্রের পক্ষে। সুতরাং রাজপথে আন্দোলন হবে না এমনটা ভাবার কোনো সুযোগ নেই। গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা কলেজের সাবেক জিএস ও বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠন। শামসুজ্জামান দুদু বলেন, আবদুল আউয়াল খান ছিলেন একজন ধর্মপ্রাণ জাতীয়তাবাদী নেতা। তিনি আসলে আমাদের ছেড়ে যাননি। তিনি আমাদের মাঝে ছিলেন, আছেন এবং থাকবেন। তবে সেটি সশরীরে না হলেও কর্মগুণে। আল্লাহতায়ালা তাকে জান্নাত নসিব করুন এ দোয়া করি।

তিনি বলেন, দেশের যে সংকট সেটা আমরা ফয়সালা করবো রাজপথে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের নেতা এরইমধ্যে সে ঘোষণা দিয়েছেন। এরশাদের পতন হয়েছিলো রাস্তায়। শ্রীলঙ্কার পরিবর্তন হলো রাস্তায়। দেশের অনেক ইস্যুর সমাধান হয়েছে রাস্তায়। দেশে এখন সংসদ নেই, সঙ রয়েছে। দুদু বলেন, আওয়ামী লীগ জানে তাদের ক্ষমতা ছাড়তে হবে।

তারা এখন পতনের দ্বারপ্রান্তে। ক্ষমতা এমন জিনিস যা সহজে কেউ ছাড়তে চায় না। কারণ, এখানে থেকে অনায়াসে আরাম-আয়েশ ও লাগামহীন দুর্নীতি করা যায়। তিনি আরও বলেন, রাজপথে আন্দোলন হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ, শ্রীলঙ্কার পরিবর্তন কিন্তু রাজপথের বিপ্লবের মাধ্যমে হয়েছে। এই মাটি, এই দেশ সবসময় গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে।

যদি কেউ ভাবেন যে মানুষ সব সময় একইরকম থাকবে তাহলে তা ভুল সিদ্ধান্ত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, আওয়ামী লীগ দেড়যুগ ধরে জোর করে দেশ শাসন করছে। তারা দেশকে বহু পেছনে ঠেলে দিয়েছে। রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। এখন দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক।

তারা হাতিরঝিলে শতভাগ বিদ্যুতায়নের দেশ উপলক্ষে উৎসব করেছে। এখন সেই আওয়ামী লীগই কেন এলাকাভিত্তিক রুটিনমাফিক লোডশেডিং করছে? কারণ, তারা কুইক রেন্টালের নামে নিজেদের দলীয় লোকদের অবাধে লুটের সুযোগ দিয়েছে। দুই বছর পর শুরু হবে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ।

তখন দেশের পরিস্থিতি কী হবে? অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- তাঁতীদলের কাজী মনিরুজ্জামান মনির, জিয়া নাগরিক ফোরামের মিয়া মোহাম্মদ আনোয়ার, কৃষক দলের রকিবুল ইসলাম রিপন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি একেএম ওয়াজেদ আলী ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

Continue Reading

Previous: হজ শেষে দেশে ফিরেছেন ১৮৭৮৪ হাজি
Next: সুনামগঞ্জে কবরস্থান থেকে জীবিত নবজাতক উদ্ধার

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.