Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

বিদেশে যেতে প্রতারিত হয়ে নিজেই প্রতারক হয়ে ওঠে শাফায়াত

নিউজডেস্ক July 24, 2022

আলো ডেস্ক: প্রায় সাত বছর আগে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য দালালকে টাকা দিয়ে প্রতারিত হয় মো. শাফায়াত হোসেন (২৭)। সেই ক্ষোভ থেকে পরবর্তী সময়ে বিদেশ গমনেচ্ছুদের সঙ্গে প্রতারণা করে আসছিল সে। গত পাঁচ বছর ধরে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় শতাধিক মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে এই যুবক। এত বড় কর্মযজ্ঞ চালাতে তার কোনও অফিস ছিল না।

শুধু মুখের কথাতেই মানুষকে পটিয়ে অর্থ আত্মসাৎ করতো সে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে র‌্যাব কর্মকর্তাদের এসব তথ্য জানিয়েছে শাফায়াত। বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগ থেকে শাফায়াতকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৩টি পাসপোর্ট, দুইটি মোবাইল ফোন ও সিম কার্ড। র‌্যাব বলছে, শাফায়াতের জনশক্তি রপ্তানির কোনও লাইসেন্স ছিল না। বিভিন্ন এজেন্সির নাম ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। প্রতারণার টাকায় রাজধানীতে বিলাসবহুল জীবনযাপন করতো।

কেউ যেন তার প্রতারণা আঁচ না পারে সে জন্য দুই থেকে তিন মাস পরপর বাসা পরিবর্তন করতো। সবশেষ সবুজবাগে বাসা ভাড়া নিয়ে থাকতো সে। অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সে দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানির নামে বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছে। ভুক্তভোগীরা টাকা ফেরত পাওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করলে সে যোগাযোগ বন্ধ রাখতো। প্রথমে ভুক্তভোগীদের ইউরোপে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট এবং প্রাথমিক খরচ বাবদ এক লাখ টাকা নিতো।

পরে আরও বিভিন্ন খরচ দেখিয়ে ধাপে ধাপে টাকা আদায় করতো। র‌্যাব ৩-এর স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) পুলিশ সুপার বীণা রানী দাসবলেন, রাজধানীর সবুজবাগ এলাকায় একটি প্রতারক চক্র মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদের সর্বশান্ত করে আসছিল। এমন কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। পরে জানা যায়, প্রতারক শাফায়াত কোনও জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নয়।

যারা তার ফাঁদে পা দিতো, তাদের বিদেশ পাঠানোর কথা বলে দফায় দফায় টাকা নিতো। পাসপোর্ট নিয়ে ভুয়া ভিসা (যা কম্পিউটারের মাধ্যমে নিজেই বানাতো) দিয়ে টাকা হাতিয়ে নিতো। তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, পাঁচ বছর ধরে এ ধরনের প্রতারণামূলক কাজ চালিয়ে আসছিল সে। নিজে বিদেশ যেতে না পারায় প্রতারিত হয়ে টাকা খোয়ানোর কারণে ক্ষোভ ও হতাশা থেকে বিদেশ গমনেচ্ছুদের সঙ্গে প্রতারণা করে আসছিল শাফায়েত।

Continue Reading

Previous: করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৪৪৬
Next: বিএনপির ব্যাক ডোর বলতে কোনও কথা নেই: ফখরুল

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.