Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

বিএনপির ব্যাক ডোর বলতে কোনও কথা নেই: ফখরুল

নিউজডেস্ক July 24, 2022

আলো ডেস্ক: নির্বাচনে আসার ক্ষেত্রে বিএনপির কোনও ‘ব্যাক ডোর’ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ব্যাক ডোর বলতে কোনও কথা নেই। আমাদের যা কিছু সব ফ্রন্ট ডোর। আমরা সব সময় সামনে থেকে, প্রকাশ্যে জনসভার মধ্য দিয়ে ঘোষণা দিয়েছি। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল বলে দিয়েছে- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়া কোনও নির্বাচনে যাবে না।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মির্জা ফখরুল বলেন, আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি, একটা রাজনৈতিক ঐক্য তৈরি করার জন্য।

সেখানে এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি, একটা বিষয়ে আমরা সবাই একমত হয়েছি যে, আমরা যুগপৎ আন্দোলনে যাবো। নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি না সাংবাদিকদের এই প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, এটা তো নির্ভর করবে সরকারের উপর। এই সরকার এখন চালকের আসনে। প্রত্যেকবারই সরকারকে উদ্যোগ নিতে হয়, যে কোনও রাজনৈতিক সংকট সমাধান করার জন্য। এই সরকার যদি দেশে মারামারি দেখতে না চায়, তাহলে তাদের পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে।

যেটা আমরা করেছিলাম, সেইভাবে করতে হবে। নির্বাচন নিয়ে বিএনপির কোনও রূপরেখা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, রূপরেখা দেওয়ার প্রশ্ন তখনই আসবে, যখন সরকার আমাদের সঙ্গে নিরেপক্ষ সরকার গঠনের বিষয়ে একমত হবে। তিনি বলেন, সবই সম্ভব যদি সরকার চায়। আমরা স্পষ্ট করে বলেছি আমরা নির্বাচনে তখনই যাবো যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়।

সংবিধান বহুবার পরিবর্তন হয়েছে। নির্বাচনের জন্য। এখন জনগণের স্বার্থেই সংবিধান পরিবর্তন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। বিএনপি আন্দোলনে যাবে নয় বরং আন্দোলনে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাস্তায় নামবো, তারপর সব নির্ভর করবে। অর্থাৎ আন্দোলনই বলে দিবে যে, এর ধারা কোন দিকে যাবে।

এসময় দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য মির্জা ফখরুল কিছু দাবি তুলে ধরে বলেন, এই গণবিরোধী অনিবন্ধিত সরকারকে অচিরেই পদত্যাগ করতে হবে। জাতীয় সংসদ বিলুপ্ত করতে হবে। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকার গঠন করতে হবে। নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে আবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা এবং জনগণের মেনডেট নিয়ে এই সরকার গঠন করতে হবে। বর্তমান সংকট উত্তরণের এইটাই একমাত্র পথ।

Continue Reading

Previous: বিদেশে যেতে প্রতারিত হয়ে নিজেই প্রতারক হয়ে ওঠে শাফায়াত
Next: নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতা পরিবর্তন হবে: কাদের

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.