Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

আটক দুই লরির মদে ২৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি

নিউজডেস্ক July 24, 2022

আলো ডেস্ক: আইপি (ইমপোর্ট পারমিট) জালিয়াতির মাধ্যমে আমদানি করে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে বন্দর থেকে খালাস হয়ে যাওয়া দুই লরি মদের চালানে ২৪ কোটি ৭০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আটক মদের লরি দুটিতে শতভাগ কায়িক পরীক্ষা শেষে এ তথ্য জানায় কাস্টমস। কাস্টমস সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মদভর্তি দুটি লরির চালান আটকে দ্রæত পদক্ষেপ নেয় কাস্টমস।

কিন্তু আটকের আগেই জালিয়াত চক্র সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মদভর্তি লরি দুটি খালাস করে বন্দর থেকে বের করে নেয় বলে জানতে পারে কাস্টমসের এআইআর (চট্টগ্রাম কাস্টমসের নিজস্ব গোয়েন্দা) শাখা। এরপর কাস্টমসের পক্ষ থেকে মদবাহী লরি দুটি আটকে র‌্যাব, হাইওয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সহযোগিতা চাওয়া হয়। ওই দিন রাতেই উন্নত প্রযুক্তির সহযোগিতায় গাড়ি দুটির অবস্থান শনাক্ত করে র‌্যাব। এরপর শুক্রবার দিবাগত রাতেই নারাইয়ণগঞ্জের সোনারগাঁ হতে লরি দুটি আটক করে র‌্যাব।

পরে কাস্টমসের এআইআর শাখার টিম ঘটনাস্থলে গিয়ে লরি দুটি খুলে মদের বড় চালানের সত্যতা পান। কাস্টমস জানিয়েছে, কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) দুই প্রতিষ্ঠানের নামে টেক্সটাইলের মেশিন ও সুতা ঘোষণায় আমদানি হওয়া মদের চালান দুটির আমদানিকারক পৃথক দেখানো হলেও খালাসের দায়িত্বে ছিল একই সিএন্ডএফ প্রতিষ্ঠান। চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন কেভি দোভাষ লেনের সিএন্ডএফ প্রতিষ্ঠান মেসার্স জাফর আহমদ মদের চালান দুটির খালাস নেয়। গত ২০ জুলাই সন্ধ্যার পর পৃথক দুই প্রতিষ্ঠানের নামে আসা লরি দুটির পণ্য খালাসের জন্য শুল্কায়ন করা হয়।

কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোং লিমিটেডের টেক্সটাইল সুতা এবং ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে রোবিং মেশিনের ঘোষণা দিয়ে মদের চালান দুটি আমদানি করে জালিয়াত চক্র। তবে যে দুই আইপি দেখিয়ে মদের চালান খালাস হয়, সেই আসল দুই আইপি দিয়ে আগেই পণ্য আমদানি ও খালাস নেয় আসল আমদানিকারক প্রতিষ্ঠান দুটি। এদিকে, মদভর্তি লরি দুটিতে পাসপোর্ট স্কচ হুইস্কি, ভ্যালান্টাইনস স্কচ হুইস্কি, ম্যাটেউস দ্য অরিজিনাল ওয়াইন, চিভাস রিগাল স্কচ হুইস্কি, জনি ওয়াকার রেড লেবেল বা ব্ল্যাক লেবেল স্কচ হুইস্কি, টিচার্স হাইল্যান্ড স্কচ হুইস্কি, স্মারনফ ভদকা ও রেড রোজ ব্র্যান্ডের মদ পাওয়া যায় বলে জানায় কাস্টমস।

কাস্টমসের এআইআর শাখার ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, ২২ জুলাই রাত ৯টার দিকে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় জালিয়াত চক্র দুটি মদের চালান খালাস করবে। এরপর দ্রুত খোঁজ নিয়ে জানতে পারি, আরও আগেই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চালান দুটি খালাস হয়ে গেছে। আমরা দ্রুত লরি দুটি আটকে পদক্ষেপ নিই। র‌্যাব, হাইওয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থারগুলোর সহযোগিতা চাই। রাতে র‌্যাব থেকে কন্টেইনারবাহী লরি দুটি আটকের তথ্য দেওয়া হয়। আমরা দ্রুত নারায়নগঞ্জের সোনারগাঁয়ে কন্টেইনার খুলে মদের বিষয়ে নিশ্চিত হই।

মূলত বেপজার (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ) ইস্যুকৃত আইপি জালিয়াতি করে মিথ্যা ঘোষণা দিয়ে মদের চালান দুটি খালাস নেওয়া হয়। এ কাস্টমস কর্মকর্তা বলেন, দুই কন্টেইনারে ১৩৩০ কার্টনে ৩১ হাজার ৬২৫ দশমিক ৫ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়। চালান দুটির শুল্কায়নযোগ্য মূল্য ছিল ৪ কোটি ৪৬ লাখ টাকা। বৈধ উপায়ে আসলে এতে ২৪ কোটি ৭০ লাখ টাকা রাজস্ব পেতো সরকার। পুরো রাজস্ব ফাঁকি দিয়ে চালান দুটি খালাস নেওয়া হয়েছে। এরই মধ্যে সিএন্ডএফ প্রতিষ্ঠান ও চালান দুটি খালাসে দায়িত্বপালনকারী কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। পুরো বিষয়টিতে কারো গাফিলতি কিংবা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Continue Reading

Previous: সারাদেশে বৃষ্টি বাড়তে পারে, কমতে পারে তাপমাত্রা
Next: গোলাম মাওলা রনির বাড়ি উচ্ছেদ বন্ধে রিট খারিজ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.