Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

জন্মনিবন্ধন সহজ করতে হবে

নিউজডেস্ক July 27, 2022

সম্পাদকীয়:নাগরিকের জন্ম ও মৃত্যুর হিসাব নিবন্ধিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তি, পাসপোর্ট ইস্যু, স্কুলে ভর্তি,জমিজমা ক্রয়-বিক্রয় নিবন্ধনসহ বিভিন্ন কাজে জন্ম নিবন্ধন, মৃত্যু ও ওয়ারিশান সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্বের সব দেশেই সরকার নিজস্ব তত্ত্বাবধানে নাগরিকদের জন্মনিবন্ধন করে থাকে।

ডিজিটাল বাংলাদেশের রূপকার বর্তমান সরকার জাতীয় তথ্য বাতায়নের আওতায় জন্মনিবন্ধনকে স্বচ্ছ ও সহজতর করতে ডিজিটালাইজ ও অনলাইনভিত্তিক করেছে। দেশের বেশিরভাগ ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব স্তর এখন সরকারি ডিজিটাল তথ্যসেবার আওতায় আনা
হয়েছে। এর মধ্যেই জন্মনিবন্ধন পেতে সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখোমুখি হচ্ছে। গত বছর থেকে সন্তানদের স্কুলে ভর্তির সময় জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি সন্তানের জন্মনিবন্ধনের জন্য পিতা-মাতার জন্মনিবন্ধন থাকতে হবে বলে গেজেট প্রকাশ করা হয়েছে।

জন্মনিবন্ধনের এসব বাধ্যবাধকতার কারণে স্বাভাবিকভাবেই নিবন্ধন পেতে মানুষের ভীড় বাড়বে। মাত্র ৫০ টাকা দিয়ে সহজেই জন্মনিবন্ধন সনদ প্রাপ্তির নিশ্চয়তা দেয়া হলেও কোথাও কোথাও অনেককে তার ১০-২০ গুণ টাকা খরচ করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দেশের কোথাও কোথাও জন্মনিবন্ধন সনদের জন্য ১ হাজার থেকে ১০ হাজার টাকা খরচ করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ।

ডিজিটালাইজেশন সিস্টেমে এনালগ পদ্ধতি থেকে স্বচ্ছ ও সহজভাবে ঘরে বসে অথবা তথ্যকেন্দ্র থেকে জন্ম-মৃত্যু নিবন্ধন করার সুযোগ নিশ্চিত হওয়ার কথা। বাস্তবে উল্টোচিত্র দেখা যাচ্ছে। স্থানীয় সরকারের চেয়ারম্যান, কাউন্সিলর, সচিব ও তথ্যকর্মীদের দুর্নীতি, অব্যবস্থাপনা, সার্ভারে জটিলতা, সফটওয়্যারে ঘাটতি, ইন্টারনেটের ধীরগতি ইত্যাদি বিড়ম্বনার পাশাপাশি মানুষের জরুরি প্রয়োজনের সুযোগে দালাল চক্র গড়ে উঠেছে। তারা সংশ্লিষ্ট একশ্রেণির অসাধু ব্যক্তির সাথে যোগসাজসে বাড়তি অর্থ আদায়ের মাধ্যমে জন্মনিবন্ধন সার্টিফিকেট দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বিরূপ সমালোচনা হচ্ছে।

পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, একজনের জন্মনিবন্ধনে ৮টি ভুলের তথ্য রয়েছে। বলা বাহুল্য, অনভিজ্ঞ সাধারণ মানুষের ভুল হওয়া স্বাভাবিক। তবে অপারেটর ও তথ্যকর্মীদের ভুলের খেসারত দিতে সাধারণ মানুষকে জন্মসনদ ভুল সংশোধনের জন্য আবার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-কাউন্সিলরদের অফিসে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। ভুক্তভোগিরা জানিয়েছেন, নতুন নিবন্ধনের চেয়ে ভুল সংশোধনে খরচ ও ভোগান্তি
বেশি। শিশুদের স্কুলে ভর্তি, প্রবাসী কর্মী বা চিকিৎসার্থে বিদেশ গমনের জন্য অত্যাবশ্যকীয় শর্ত হিসেবে জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজ, সুলভ ও দ্রুততর করার জন্য পর্যবেক্ষকরা তাকিদ দিয়েছেন।

তথ্যপ্রযুক্তির অভাবনীয় অগ্রযাত্রায় বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের রূপরেখায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রত্যাশা তুলে ধরা হয়েছে। ডিজিটালাইজেশনের লক্ষ্যই হচ্ছে, স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় সরকারি তথ্যসেবা নিবন্ধন প্রক্রিয়ার সুযোগ ঘরে ঘরে পৌঁছে দেয়া, সরকারি কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধ হওয়া।

দুঃখজনক হচ্ছে, এ কাজে ক্রমেই জটিলতা বৃদ্ধি ও মানুষের হয়রানি বৃদ্ধি পাচ্ছে। জন্ম নিবন্ধনের মত জরুরি ও মৌলিক নিবন্ধন প্রক্রিয়ার সাথে দালাল, মধ্যস্বত্বভোগীসহ স্থানীয় সরকারের প্রতিনিধিদের বাড়তি অর্থ আদায় ও অব্যবস্থাপনার শিকারে পরিনত হচ্ছে সাধারণ মানুষ। যেখানে অনেক ছোট ছোট দেশ জনগণের জীবন সহজ করার নিরন্তর প্রক্রিয়া চালাচ্ছে, সেখানে আমাদের দেশে জটিল আকার ধারন করেছে।

অথচ সরকারের নিজের এবং দেশের নিরাপত্তার স্বার্থে জন্মনিবন্ধনের বিষয়টি দ্রুত ও সহজ করা অত্যাবশ্যক। জন্মনিবন্ধনের জন্য ঘরে ঘরে লোক পাঠিয়ে তা করা প্রয়োজন। দেখা যাচ্ছে, ডিজিটালাইজেশনের মাধ্যমে এ প্রক্রিয়া সহজ করার বিষয়টি প্রযুক্তিগত ত্রুটি ও এক শ্রেণীর অসাধু ব্যক্তির দৌরাত্ম তা জটিল করে তুলেছে। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য হতে পারে না।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টির দিকে দৃষ্টি দিতে হবে। অবিলম্বে জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজ করার কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে
ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্ট সাপেক্ষে নিজের এবং সন্তানদের জন্মনিবন্ধন সহজ করার উদ্যোগ নিতে হবে।

Continue Reading

Previous: লক্ষীপুরে সাংবাদিক হত্যায় দুইজনের ১০ বছরের কারাদণ্ড
Next: আমাদের দেশের সব ব্যাংক গুলিতে বিদ্যুৎ জ্বালানি খরচ কমানোর নির্দেশ প্রদান

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.