ভ্রাম্যমান প্রতিনিধি-
আমাদের দেশের ব্যাংকিং কার্যক্রমে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ প্রদান করেছেন কেন্দ্রীয় ব্যাংক “বাংলাদেশ ব্যাংক”। সরকারী বিভিন্ন অফিসে জ্বালানির বাজেট বরাদ্দের ২০ শতাংশ কম ব্যবহার করতে বলা হয়েছে।
এবার আমাদের দেশের ব্যাংকগুলির প্রতিও একই নির্দেশনা প্রদান করলেন কেন্দ্রীয় ব্যাংক। গত মঙ্গলবার আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
এখানে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলিতে ব্যয় সাশ্রয় ও বিদ্যুৎ, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। জ্বালানি (পেট্রোল, ডিজেল,গ্যাস ইত্যাদি) অয়েল ও লুব্রিক্যাণ্টের বরাদ্দ অর্থ থেকে ব্যয় ন্যুনতম ২০ শতাংশ সাশ্রয় করতে হবে।
এই লক্ষে চলতি বৎসরের অবশিষ্ঠ ৬ মাসে ১০ শতাংশ ও ২০২৩ সালের ১ ম ৬ মাসে ১০ শতাংশ বিদ্যুৎ হ্রাস করতে হবে। বিদ্যুৎ খাতে বরাদ্দ অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে।
