Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নিত্যপণ্যের দাম চড়া বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিন

নিউজডেস্ক September 26, 2021

নিত্যব্যবহার্য প্রায় সবধরণের পণ্যের দাম বাড়ছে। চাল, ডাল, তেল ও চিনির দাম বাড়ার সঙ্গে সঙ্গে মুরগি ও ডিমের দামও বেড়েছে। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের বাড়তি দাম, জাহাজ ভাড়াসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সমন্বয় করতে হচ্ছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, গত জানুয়ারিতে চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, গুঁড়া দুধ, সবজি, মাছ, মাংস, ডিমসহ ভোগ্য ও নিত্যপণ্যের যে দাম ছিল, জুলাই-আগস্টে তার চেয়ে অনেকটাই বেড়েছে। সেপ্টেম্বরে এসে বেড়েছে আরেক দফা।

স্বাভাবিকভাবেই মধ্যবিত্তসহ নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বেড়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সপ্তাহ দুয়েক আগেও যে মসুর ডাল ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হতো, তা এখন বিক্রি হচ্ছে ৮৮ থেকে ৯০ টাকা কেজি দরে। সরকার ও ব্যবসায়ীরা মিলে সর্বোচ্চ খুচরা দাম ৭৫ টাকা বেঁধে দিলেও বাজারে খোলা চিনি ৮০ টাকা আর প্যাকেটজাত চিনি ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সয়াবিন ও পাম তেলের দামও বেড়েছে। করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর সয়াবিন ও পাম তেলের দাম বাড়ার পর থেকে পরিপূরক হিসেবে ব্যবহৃত সব ধরনের তেলের দাম বেড়েছে। চালের দাম মাসখানেকের মধ্যে না বাড়লেও দাম কমেনি। বাজারে মোটা চালের দামও এখন ৪৬ থেকে ৫৫ টাকা কেজি। মাছ ও গরুর মাংস, আদা, রসুন, পেঁয়াজ, মরিচসহ প্রায় সব ধরনের খাদ্যপণ্যই বিক্রি হচ্ছে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দামে। বাজারে সবজির দাম এখন গড়ে ৬০ থেকে ৮০ টাকা কেজি।

বাজারে পণ্যের দাম ওঠা-নামা করে, এটা বাজার অর্থনীতির নিয়ম। কিন্তু আমাদের দেশে পণ্যের দাম বাড়া-কমা সাধারণ বাজারনীতিও মানে না। এর কারণ হচ্ছে, বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা মোটেই সংগঠিত নয়। এর সুযোগ নিয়ে এক শ্রেণির ব্যবসায়ী বাজারে নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত হন। কোনো কোনো সময় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেও পণ্যের দাম বাড়ানো হয়।

প্রশ্ন উঠতে পারে, বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলো কি ঠিকমতো নজরদারি করছে? পণ্য যৌক্তিক দামে বিক্রি হচ্ছে কি না, না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে কি না এসব বিষয় নিয়ে তদারকি আদৌ কি আছে? বাজারের সমান্তরালে একটি বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে সংশ্লিষ্টদের আন্তরিকতা আছে বলে মনে হয় না। পণ্যমূল্য বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ বড় ধরণের অস্বস্তিতে আছে। বিশেষত করোনার অভিঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মানুষের জীবন যাত্রার ব্যয়ের সঙ্গে আয়ের সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে। তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Continue Reading

Previous: বঙ্গবন্ধুর বই পড়ার কর্মসূচি তরুণ পাঠকের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে
Next: তিস্তা’র অব্যাহত ভাঙ্গনে নিরালম্ব কুড়িগ্রামবাসী

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

541749
Users Today : 1305
This Month : 121120
This Year : 513185
Total Users : 541749
Views Today : 5331
Total views : 1921944

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.