Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

কৃচ্ছ্রসাধন অপচয় বন্ধ করা বেশি জরুরি

নিউজডেস্ক August 12, 2022

সম্পাদকীয়: সার্বিক অর্থনৈতিক সংকটের কারণে দেশে কৃচ্ছ্রসাধনের নানা ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, কৃচ্ছ্রসাধনের পরিবর্তে সরকারি পর্যায়ে বিদেশ ভ্রমণের প্রস্তাব আসছে একের পর এক। পরিকল্পনা কমিশনে বিদেশ ভ্রমণের প্রস্তাবের স্তূপ জমেছে যেন। সর্বশেষ মাশরুম চাষ শিখতে বিদেশে যেতে চাচ্ছেন ৩০ কর্মকর্তা। ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক প্রকল্পে এমন প্রস্তাব এসেছে। অনুমোদন পেলেই প্রকল্পের আওতায় শুরু হবে সফরের আয়োজন।

এজন্য ব্যয় প্রস্তাব করা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। প্রত্যেকের পেছনে খরচ হবে ৪ লাখ টাকা। শুধু তাই নয়, দেশের ভেতরেও প্রায় ১১ ধরনের প্রশিক্ষণের জন্য চাওয়া হয়েছে ১৯ কোটি ৩ লাখ টাকা। বলা বাহুল্য, কৃচ্ছ্রসাধনের বর্তমান সময়ে এ ধরনের বিদেশ ভ্রমণ কোনোভাবেই কাম্য নয়। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান অবশ্য বলেছেন, প্রকল্পের যে কোনো অপচয় বন্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনের সদস্যদের।

একেবারেই প্রয়োজন না হলে যেন বিদেশ সফরের সুপারিশ না করা হয়। তিনি আরও বলেছেন, আগের তুলনায় এমন অতিরিক্ত ব্যয় প্রস্তাব অনেকটাই কমে গেছে, তবে একেবারে বন্ধ হয়নি। আমাদের কথা হলো, প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণের প্রস্তাব কমে এসেছে, কথাটা সন্তোষজনক নয়। এই কমে আসাটার মানে কতটা কমে আসা? মাশরুম চাষ শিখতে বিদেশে প্রশিক্ষণ নেওয়ার আদৌ প্রয়োজন আছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। আমাদের মনে আছে, পুকুর ও খাল উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ছাড়াও ঘাসচাষ ও ঘাসকাটা শিখতে বিদেশ যাওয়ার ছক সাজানো হয়েছিল একবার।

বিষয়টি নিয়ে সে সময় জনমনে বিরূপ প্রতিক্রিয়াও লক্ষ্য করা গিয়েছিল। সে সময় আরও কথা উঠেছিল, এ ধরনের প্রশিক্ষণের নামে বিদেশ সফরের প্রস্তাব যেন আর করা না হয়। কিন্তু এসব কথা যে কোনো গুরুত্ব পায়নি, একের পর এক বিদেশ সফরের প্রস্তাব তারই প্রমাণ বহন করছে। দেশে প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়নের নানা পর্যায়ে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। রয়েছে নানা ধরনের ফন্দি-ফিকির। অপ্রয়োজনে বিদেশ সফর সেই ফন্দি-ফিকিরেরই একটি অংশ।

আমরা মনে করি, বিদেশ ভ্রমণ কতটা ফলপ্রসূ হবে এবং এতে সরকারি তহবিলের অপচয় হবে কিনা, প্রকল্প গ্রহণের আগেই এসবের মূল্যায়ন হওয়া উচিত। সরকার বর্তমানে অপ্রয়োজনীয় ও বিলাসী ব্যয় সংকোচনের পথে হাঁটছে। এ সময় অতি প্রয়োজন ছাড়া যাতে সরকারিভাবে কেউ বা কোনো দল বিদেশ ভ্রমণে যেতে না পারে, সে ব্যাপারে কঠোর অবস্থান নিতে হবে।

Continue Reading

Previous: দেশের সম্পদ লুটপাট করে পাচার করেছে সরকার: খসরু
Next: শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের ভাগ্য বদলে গেছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.