Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

পর্যটকদের ভিসা সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে: প্রতিমন্ত্রী

নিউজডেস্ক September 26, 2021

আলো ডেস্ক: বিদেশি পর্যটক আকর্ষণে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। করোনার পর পর্যটন আকর্ষণে বিভিন্ন দেশ অন-অ্যারাইলভাল ভিসা চালুসহ ভিসা প্রক্রিয়া সহজ করছে। এ বিষয়ে বাংলাদেশের পদক্ষেপ আছে কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি কীভাবে ভিসা পদ্ধতি সহজ করা যায়? তারা (বিদেশি পর্যটক) যাতে আসতে পারে, আমাদের দেশের নান্দনিক সৌন্দর্য যাতে উপভোগ করতে পারে। তিনি বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনকালে বক্তব্যে বলেছেন, বিদেশিদের জন্য একটি এক্সক্লুসিভ জোন করা। সেই লক্ষ্যেও আমরা অগ্রসর হচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, আমরাও অন-অ্যারাইভাল ভিসা সহজীকরণের জন্য উদ্যোগ নিয়েছি। সুরক্ষা সেবা বিভাগে এই বিষয়ে লিখেছি। অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু দেশিয় আইন-কানুন রয়েছে। সেই অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। যাতে সহজ করা যায়, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য যা যা করা দরকার সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, লিখেছি। আশা করছি ভিসা সহজীকরণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। করোনার আগে পর্যটন নিয়ে মাস্টার প্ল্যানের কাজ চলছিল, সেটির কী অবস্থা। জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কোভিড শুরু হওয়ার আগে আমরা একটা আন্তর্জাতিক সংস্থাকে কার্যাদেশ দিয়েছি। প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা- পর্যটনকে নিয়ে একটা প্ল্যানড ওয়েতে অগ্রসর হওয়া। মাস্টার প্ল্যান শেষ হওয়ার পরই আমরা আমাদের কাজে হাত দেব। কিন্তু করোনার কারণে তাদের কাজ বন্ধ ছিল, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা শিগগিরই আসবেন এবং ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে বলে আশা করি। করোনায় পর্যটন খাতে ক্ষতিগ্রস্তদের ঋণ পেতে জটিলতা হচ্ছে- এ বিষয়ে বিমান ও পর্যটন সচিব বলেন, প্রধানমন্ত্রী এই শিল্পের জন্য দেড় হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আমরা বিভিন্ন খাত, উপখাতে ভাগ করেছি। আমরা তা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে ছিলাম ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের পাঠাতে বলেছিল। পরবর্তী সময়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেয়া হয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। বাংলাদেশ ব্যাংক পজিটিভলি এটা দ্রুত দেয়ার জন্য চেষ্টা করছে। আমরাও এটা নিয়ে পারসিউ করছি। আশা করছি খুব সহসাই এটা সমন্বয় করা হবে এবং প্রদান করা হবে। তিনি বলেন, যারা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে ঋণটি সহজে পেতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করছি।
বিশ্ব পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করছে। এর লক্ষ্য হচ্ছে, বিশ্ববাসীকে পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে পর্যটনের অবদান সম্পর্কে অবহিত করা। ২৭ সেপ্টেম্বর (সোমবার) বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ মর্যাদার সাথে বিশ্ব পর্যটন দিবস পালিত হতে যাচ্ছে। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘টুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন।’ তিনি বলেন, সারা বিশ্বের পর্যটন শিল্প কোভিড-১৯ মহামারির এই সময়ে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিল্পগুলোর একটি পর্যটন শিল্প। বাংলাদেশও বৈশ্বিক এই পরিস্থিতির বাইরে নয়। এই মহামারির কারণে দীর্ঘদিন আমাদের পর্যটন স্পট ও এই শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানসমূহ বন্ধ করে রাখতে হয়েছিল। বর্তমানে দেশে কোভিড-১৯ এর সংক্রমণ কমার কারণে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন স্পটগুলো খুলে দেয়া হয়েছে। অভ্যন্তরীণ পর্যটকরা আগ্রহের সাথে বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ করার কারণে আস্তে আস্তে দেশের পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত ব্যবসা প্রতিষ্ঠানসমূহ ঘুরে দাঁড়াচ্ছে, গতি ফিরছে দেশের পর্যটন শিল্পে। তাই এ বছরের বিশ্ব পর্যটন দিবস উদযাপন পর্যটনকে দেশি-বিদেশি পর্যটকের সামনে তুলে ধরা ও তাদের এ সম্পর্কে জানানোর একটি বিশেষ সুযোগ। বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি তুলে ধরে মাহবুব আলী বলেন, দিবস উপলক্ষে সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠান ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আয়োজনে কুকিং শো অনুষ্ঠিত হবে। আলোচনা অনুষ্ঠান শেষে একটি ঘোড়ার গাড়ির র‌্যালি পর্যটন ভবনের সামনে থেকে যাত্রা শুরু করে রাজধানীর বিভিন্ন পর্যটন স্পট পরিভ্রমণ করে পর্যটন বিষয়ক প্রচারণা পরিচালনার পাশাপাশি মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে তাদের মধ্যে মাস্ক বিতরণ করবে। সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যার মো. হান্নান মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: ই-কমার্স গ্রাহকদের স্বার্থ রক্ষায় ই-অরেঞ্জের ৩৩ ভুক্তভোগীর রিট
Next: ডাকাতিতে বাধা দেওয়ায় ট্রেনের ছাদে দুজনকে কুপিয়ে হত্যা

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

 

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.