Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন

রাজশাহীর প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষক সংকট চরমে

নিউজডেস্ক September 10, 2022

স্টাফ রিপোর্টার-
রাজশাহীর প্রাথমিক বিদ্যালয় গুলো শিক্ষক সংকট চরম অবস্থায় রয়েছে। এছাড়াও নানান সংকটে ধুকছে বিদ্যালয়গুলো। প্রধান শিক্ষকের পদ শূন্যতার কারণে অধিকাংশ বিদ্যালয় সহকারী দিয়ে চলছে। আবার অনেকগুলোতে নেই সহকারী প্রধান শিক্ষক। এছাড়া বিষয় ভিত্তিক শিক্ষকেরও সংকট রয়েছে। ফলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সমস্যা দেখা দিয়েছে প্রশাসনিক কর্মকাণ্ডেও।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৭ সালে রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ১ হাজার ৪৪টি। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭টিতে। এর মধ্যে ৪৩৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকলেও পদ শূন্য রয়েছে ৪২০টিতে। আর ১৯৩টি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এছাড়া আদালতে মামলা জটিলতায় ছয়টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব স্থগিত রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নগরীর বোয়ালিয়া থানায় প্রধান শিক্ষক নেই আটটি প্রতিষ্ঠানে। এছাড়া গোদাগাড়ীর ৩১টি, চারঘাটের ৪৫টি, তানোরের ৭২টি, দুর্গাপুরের ৩১টি, পুঠিয়ার ৩৯টি, পবার ৩৩টি, বাগমারার ১০১টি, বাঘার ৩০টি ও মোহনপুরের ৩০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শুধু প্রধান শিক্ষকই নয়, নির্দিষ্ট বিষয়ে বিশেষ ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের সংকটও রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

নগরীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, মাত্র ছয়দিনের ট্রেনিং দিয়েই সঙ্গীত ও শরীর চর্চার ক্লাস নিতে হচ্ছে অন্য শিক্ষকদের। অনেক প্রতিষ্ঠানেই নেই প্রয়োজনীয় অবকাঠামো। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য নেই মাঠ। এতে শিক্ষা পরিবেশ আনন্দের না হয়ে একঘেয়েমি হয়ে যাচ্ছে বলে মনে করছেন অভিভাবক-শিক্ষকরা। এতে তারা সন্তানদের শিক্ষা নিয়ে শঙ্কায় আছেন বলে জানান অভিভাবকরা।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যার ব্যবধান অনেক। এরমধ্যে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকটও প্রকট। একজন শিক্ষককে একাধিক দায়িত্ব নিয়েও কাজ করতে হচ্ছে। এতে শিক্ষকরা চাইলেও ক্লাসে সবার প্রতি মনোযোগ দিতে পারেন না। ফলেশিক্ষার্থীরাওভালোশিখতেপারেনা।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, শিক্ষক সংকট আর থাকবে না। প্রায় ৬০০ সহকারী শিক্ষক নিয়োগ দ্রুতই হচ্ছে। আর যারা সহকারী প্রধান শিক্ষক পদে আছেন, তাদের পদায়নও দ্রুতই হবে। অবকাঠামোগত সমস্যা নেই বললেই চলে। যে প্রতিষ্ঠানগুলোতে আছে সেখানে প্রকল্প প্রস্তাবনাও চলে গেছে। আর শহরের কিছু প্রতিষ্ঠানে নিজস্ব খেলার মাঠ নেই। জায়গা না থাকায় সেটা এখন সম্ভবও হচ্ছে না। এছাড়া গ্রামের প্রতিষ্ঠানে খেলার মাঠ নিয়েও তেমন সমস্যা নেই।

Continue Reading

Previous: রাজশাহী মহানগরীর ২৪নং ওয়ার্ডে রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র লিটন
Next: রাজশাহীতে ভয়ংকর ভাইরাস বাহিত চর্মরোগ আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে, চিন্তিত খামারীরা

Related Stories

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

679991
Users Today : 4675
This Month : 86271
This Year : 651427
Total Users : 679991
Views Today : 25258
Total views : 2726197

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.