Skip to content
July 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

নিউজডেস্ক October 17, 2021

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সারাজীবন হিন্দু-মুসলমান সম্প্রীতির গান গেয়েছেন। তাঁর কণ্ঠেই ঝংকৃত হয়েছে– ‘হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন/ কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার’। আবহমান কাল থেকে অদ্যাবধি এ দেশের মানুষ দুই প্রধান সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রেখে চলেছে। এরপরও মাঝে মধ্যেই অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। এর নেপথ্যে থাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারী চক্র। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে তারা আমাদের দেশকে ধর্মীয়-সামাজিকভাবে বিভক্ত করে দুর্বল করে ভিনদেশি শক্তির হস্তক্ষেপের পথ সৃষ্টি করতে চায়। বুধবার কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ে শারদীয় দুর্গাপূজার মন্ডপে মূর্তির কোলে মহাগ্রন্থ আল কোরআন রেখে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার মাধ্যমে দেশের শতকরা ৯০ ভাগ মুসলমানের ধর্মীয় চেতনায় আঘাত করা হয়েছে। এটি নিঃসন্দেহে কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। কোনো নিষ্ঠাবান সনাতন ধর্মাবলম্বী হিন্দু বা সাচ্চা মুসলমানের পক্ষে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নিয়ে এমন অবমাননাকর ভূমিকা পালন করা অসম্ভব। এমন সময় এ ঘটনা ঘটানো হলো, যখন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা উৎসবের আমেজে নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করছে। সম্প্রীতি ও সহাবস্থানের দৃষ্টান্তকে ম্লান করে দিয়ে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে একটি সাম্প্রদায়িক শক্তি হিসেবে তুলে ধরতেই কোনো একটি গোষ্ঠি দূরভিসন্ধিমূলকভাবে পূজামন্ডপে কোরআন অবমাননার মতো চরম গর্হিত ও ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। অনতিবিলম্বে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা সহ্য করতে পারেন না, এ কথা যেমন সত্য, তেমনি সত্য হচ্ছে কোনো কুচক্রী মহলের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের দূরভিসন্ধি হাসিলের অপচেষ্টাও সফল হতে দেয়া যায় না। এ ক্ষেত্রে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানকে ধৈর্য্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। অধৈর্য্য ও আবেগতাড়িত হয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজামন্ডপে হামলার মতো ঘটনা ইসলাম সমর্থন করে না। দেশে প্রশাসন আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, গোয়েন্দা বিভাগ আছে। তারা প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবেন, এটাই সকলের প্রত্যাশা।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা এটিই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে নানাভাবে হিন্দু-মুসলমান বিরোধ সৃষ্টির অপচেষ্টা দেখা গেছে। মন্দিরে নাশকতা, গো-মাংস রেখে অসন্তোষ সৃষ্টির দায়ে হিন্দু যুবক ধরা পড়ার ঘটনাও ঘটেছে। এ থেকে বোঝা যায়, হিন্দু-মুসলমান সম্প্রীতি বিনষ্টের পেছনে একটি ষড়যন্ত্র ও চক্রান্তকারী মহল সব সময়ই সক্রিয় রয়েছে। এদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। সরকার এ ক্ষেত্রে শক্তিশালী পদক্ষেপ নেবে এটাই কাম্য।

Continue Reading

Previous: স্বাস্থ্যবিমার ক্ষেত্র প্রসারণ ব্যতিত এসডিজি পূরণ সুদূরপরাহত
Next: কুমিল্লায় অপ্রীতিকর ঘটনা প্রকৃত অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026
মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

July 27, 2026
গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা

গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা

July 27, 2026
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক l

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক l

July 27, 2026
রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026

আরও খবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026
মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

July 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

210668
Users Today : 1562
This Month : 158183
This Year : 182104
Total Users : 210668
Views Today : 11575
Total views : 715458

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.