স্টাফ রিপোর্টার
রাজশাহীর কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত শিক্ষার্থীর নাম আবির জাওয়াদ। রোববার দুপুরে রাজশাহীর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা ড. নূরজাহান বেগম বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছে নিশ্চিত করেছেন।
ঐ শিক্ষার্থী বর্তমাতে বাসায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। তার শারিরীক কোন জটিলতা এখনও দেখা যায়নি। প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম জানান, শিক্ষার্থী আবির জাওয়াদ এর পরিবারের এক সদস্য এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেখান থেকে আবির আক্রান্ত হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এই দিকে ওই শিক্ষার্থীর গত ১৮ সেপ্টেম্বর করোনা পজেটিভ হয়।
এর আগে এই শিক্ষার্থী স্কুলে ক্লাসও করেছেন। তবে এখন পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কারো মধ্যে করোনার উপসর্গ দেখা যায়নি। স্বাভাবিকভাবে ক্লাস চলবে বরৈ তিনি জানান।
