Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন

দেড় বছর পর প্রাণচাঞ্চল্য ফিরলো রাবির হলে

নিউজডেস্ক October 18, 2021

আবু হেনা মোস্তফা জামান:
উনিশ মাস পর খুললো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো।
গতকাল রোববার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছেন। তাদের স্বাগত জানাতে হল প্রাধ্যক্ষ পরিষদ নানা প্রস্তুতি গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের হাত স্যানিটাইজ করার জন্য হলের সামনে বসানো হয়েছে বেসিন। হলগুলো রং করা হয়েছে। আশপাশে পরিস্কার-পরিচ্ছন্নও করা হয়েছে। তবে ১৭টি আবাসিক হলের অধিকাংশেরই সংস্কার শেষ হয়নি।
রাবির উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা আনন্দিত দীর্ঘ বন্ধের পর শিক্ষার্থীরা হলে ফিরেছে। তাদের আমরা ফেরাতে পেরেছি। তাদের বরণ করে নিতে আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছিলাম। করোনার টিকার ব্যবস্থা করা হয়েছে। কেউ আক্রান্ত হলে আইসোলেশনের জন্য হাসপাতালে শয্যা প্রস্তুত রাখা হয়েছে। ডেডিকেটেড অ্যাম্বুলেন্স ও পর্যাপ্ত অক্সিজেন সংরক্ষণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক ড. আজিজুর রহমান জানান, হলে ওঠার জন্য শিক্ষার্থীদের অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে। প্রবেশপথে টিকা নেওয়ার প্রমাণপত্র ও হল কার্ড দেখাতে হবে। শিক্ষার্থীদের হলে ওঠার জন্য মাস্ক ব্যবহারসহ অবশ্যপালনীয় ১০টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আবশ্যিকভাবে মশারি টানিয়ে ঘুমাতে হবে।
এদিকে, দীর্ঘ ছুটিতে নষ্ট হয়ে গেছে হলগুলোর দেয়ালের রং। অকেজো হয়ে পড়েছে পানি ও বিদ্যুতের লাইন। সংস্কার কাজের জন্য দরপত্র আহ্বানের কথা থাকলেও এখনও অধিকাংশ হলে তা করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদ জানিয়েছে, হল খোলার প্রস্তুতি সম্পন্ন। পরিস্কার-পরিচ্ছন্নতা, দেয়ালে নতুন রং করাসহ প্রায় সব কাজ সম্পন্ন।
কক্ষের ভেতরের কাজ ও বড় বাজেটের কাজে দরপত্রের প্রক্রিয়া চলমান। হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জুলকার নায়েন বলেন, হলের প্রাধ্যক্ষরা যা যা চাহিদা পাঠিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেসব কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, হলের বিভিন্ন চাহিদার বিষয়ে দরপত্র আহ্বান করা হয়েছে।
দ্রুতই সব চাহিদা পূরণ করা হবে। সার্বিক বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম টিপু বলেন, শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শতভাগ প্রস্তুত। যারা টিকা পায়নি, তাদের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছে। সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করবে। তার আগে সাড়ে ৯টা থেকে তাদের করোনার টিকা দেওয়া শুরু হবে।
গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব হল। একই দিন থেকে ক্লাসও বন্ধ রয়েছে। আগামী ২০ অক্টোবর থেকে ক্লাসের কার্যক্রম শুরু হবে।

Continue Reading

Previous: মান্দায় স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্যের দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের অভিযোগ
Next: রামেকে করোনায় আরও ৩ জনের মৃত্যু

Related Stories

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217834
Users Today : 1102
This Month : 165349
This Year : 189270
Total Users : 217834
Views Today : 18591
Total views : 776949

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.