স্টাফ রিপোর্টার
পবা উপজেলার নওহাটায় গত সোমবার আনসার ভিডিপির ক্যাম্পে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লশমী চাকমা।
তিনি প্রধান অতিথির বক্তবে বলেন, সরকার আনসার ভিডিপির সদস্যদের বিশেষ ভাবে নজর দিয়েছেন। তাদের উন্নয়নে বিশেষ ভুমিকা রেখেছেন বর্তমান সরকার। বর্তমানে আনসার ভিডিপি দেশের বিভিন্ন সময়ে দুর্যোগে বিশেষ করে ভোটের কাজে অগ্রনি ভুমিকা পালন করে থাকে।
তাই সরকারও তাদের প্রতি বিশেষ নজর রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভার পুরুষ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আকরাম।
