বাগমারা প্রতিনিধি
বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের অবৈধ ড্রাম চিমনি ভাটায় পুড়ছে কাঠ। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্যকরে অবাধে চলছে ইট ভাটাটি। যাতে পরিবেশ দুষিত হচ্ছে। এলাকাবাসী জানান, ইট ভাটার কারনে পাশের জমিগুলোর ফসল ভালো হচ্ছে না। তাছাড়া ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। ভাটার মালিককে বললে তিনি আমাদের কথার কোন তোয়াক্কা করছে না। দিব্বি চালিয়ে যাচ্ছে অবৈধ ইট ভাটাটি। সরকারের কাছে আমাদের দাবি যেন অতিদ্রæত ভাটাটি বন্ধ করে আমাদের জনজীবনকে বাচাতে সাহায্য করে।
