ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার (আরএমপি) মোঃ আবু কালাম সিদ্দিককে বদলি করা হয়েছে। তাকে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ( সিআইডি) উপ-মহাপরিদর্শক ( ডিআইজি) করা হয়েছে।
আরএমপি’র নতুন কমিশনার হিসাবে দায়িত্ব পান সিআইডির ডিআইজি মোঃ আনিসুর রহমান। গত বৃহস্পতিবার স্বরাষ্ঠ্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ প্রদান করা হয়।
মহামান্য রাষ্ঠ্রপ্রতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা। অন্য কর্মকর্তারা হলেনঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অপারেশন) ডিআইজি কুসুম দেওয়ানকে সিআইডিতে, রাজশাহী সারদা পুলিশ একাডেমীর ভাইস প্রিন্সিপ্যাল মোঃ আজাদ মিয়া কে শিল্পাঞ্চল পুলিশে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেণ্টারের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান’ কে সিআইডিতে বদলি করা হয়।
