ভ্রাম্যমান প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন,ভারত আমাদের অকৃএিম বন্ধু। বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের দালাল নয়। গত বৃহস্পতিবার রাজশাহী তে অনুষ্ঠিত ভারত- বাংলাদেশ ফেন্ডশিপ সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার রাজশাহী মহানগরীর একটি কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করেন। খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব রাখবেন না, রাখবেন সাত সমুদ্র তের নদীর ওপারে, এটা হতে পারে না।
আমাদের বন্ধুত্ব সবার সঙ্গেই থাকবে। অকৃএিম বন্ধুত্ব প্রতিবেশীরাই করে। আপনার বাড়িতে আগুন লাগলে এক বালতি জল নিয়ে প্রথমে পাশের বাড়ির লোকরাই আসবে।
এই অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন,বাঙালি জাতি অনেক রক্ত, ত্যাগের বিনিময়ে এই দেশ বাংলাদেশ স্বাধীন করেছেন। আরও বক্তব্য প্রদান করেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী,বীর মুক্তিযোদ্ধা নওশের আলী প্রমুখ।
